পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার জন্য আনন্দঘন ঈদ প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদ সবার মনে আনন্দ বয়ে আনুক। আসুন, আমরা সবাই ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ আর সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধনে শামিল হই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা সবাই আত্মনিয়োগ করি। ঈদ মোবারক।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৫ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur