Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে দগর পুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকির হোসেন
দগর পুর

মতলব দক্ষিণে দগর পুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাকির হোসেন

চাঁদপুরের মতলব পৌরসভার ২নং ওয়ার্ডে দগর পুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে জাকির হোসেন মনোনীত হয়েছেন। জাকির হোসেন মতলব পৌরসভার ২ নং ওয়ার্ড মতলব পৌর বিএনপি’র সভাপতি। ১২ জুলাই রোববার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত স্মারক নং ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২৬.৮৫৭৭-এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে জাকির হোসেন, সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত মো:দুলাল হোসেন মিয়াজী এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. ওমর ফারুক সদস্য করা হয়েছে।

অনুমোদনপত্রে আরও বলা হয়েছে, এডহক কমিটির কার্যকালের মধ্যেই প্রচলিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, মানিকুর রহমান মানিককে এডহক কমিটির সভাপতি মনোনীত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হবে।

স্টাফ রিপোর্টার/
১২ জুলাই ২০২৬