Home / ট্যাগ হাজীগঞ্জ

Tag Archives: হাজীগঞ্জ

হাজীগঞ্জে ভাঙচুর ও লুটপাট মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই নেতা কারাগারে

চাঁদপুরের হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্কুর আলম শুভ (৪৫) ও সোহাগ আহম্মদ চমক (২৮) আদালতে উপস্থিত হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বুধবার (৯ এপ্রিল) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের বিচারক মো. আরিফুর রহমান এই ...

Read More »

হাজীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ, আহত ৩০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার একটি কুকুরকে মারধরে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।  বুধবার থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় বৃহস্পতিবার রাত পর্যন্ত গড়িয়েছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুই গ্রামের প্রায় ৩০ জন আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ...

Read More »

যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেই ডাকাতের কবলে

haji-------------

চাঁদপুরের হাজীগঞ্জে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে। আজ ২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ মজুপুর কাজীবাড়ীর খোরশেদ আলমের ছেলে মো.জাহাঙ্গীর আলম ও তাঁর মা নুরজাহান ...

Read More »

হাজীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে পৃথক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ ও ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫৫ জন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ের মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। ...

Read More »

হাজীগঞ্জে বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষার লক্ষ্যে সভা

গ্লোবাল এডুকেশন হাব এর উদ্যোগে বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১ এপ্রিল মঙ্গলবার মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার সেন্দ্রা নিশ্চিন্তপুর এলাকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজীগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়ার সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এড. ...

Read More »

হাজীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Uno haji

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবসে হাজীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ও উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন আহমেদ এবং ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিন্স শাকির আহমেদ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বীরমুক্তিযোদ্ধাদের সম্মামনা ,আলোচনা সভা । এছাড়াও ...

Read More »

চাঁদপুর হাজীগঞ্জের কৃতি সন্তান কায়সার হামিদ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন

award

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি ও দেশের জনপ্রিয় স্যাটেলাইটে চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট,প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানকে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘ প্রবাসে সাংবাদিকতা ও সেরা সংগঠক’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। এ আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করে সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম, যা ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদীপ ও আফগানিস্তানসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক ...

Read More »

মহান স্বাধীনতা দিবসে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মসূচি

hajigonj-----------

হাজীগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১২ মার্চ দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন। এ বছর দিবসটি পবিত্র মাহে রমজানে হওয়ায় জাতীয়, বিভাগীয় -জেলায় ও উপজেলায় অন্যান্য বছরের তুলনায় কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে। সভায় ২৬ মার্চ প্রত্যুষে ৩১ ...

Read More »

হাজীগঞ্জে এবার আলুর বাম্পার ফলন : উপজেলা কৃষি কর্মকর্তা

dilroba----

হাজীগঞ্জে চলতি ২০২৪-২৫ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। ফলে সংরক্ষণের জন্য যায়গা নেই হিমাগারে। হাজীগঞ্জ মান্নান কোল্ড স্টোরেজে প্রতিদিন ৫ হাজার বস্তা করে ঢুকছে আলু। এর ধারণ ক্ষমতা ৮ হাজার মে.টন। যা ইতিমধ্যে ধারণ ক্ষমতার বাহিরে চলে এসেছে। হাজীগঞ্জ কৃষি বিভাগের সূত্রে জানা গেছে-এ বছর এ উপজেলায় আলুর চাষাবাদ লক্ষ্যমাত্রা ছিল ৫শ ৩০ হেক্টর এবং আবাদ হয়েছে ৭শ ৯৭ হেক্টর ...

Read More »

হাজীগঞ্জে জনতার হাতে ৪ ডাকাত আটক

চাঁদপুরের হাজীগঞ্জে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রাম থেকে তাদের আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের ...

Read More »