Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

ব্যাংকের এক একাউন্ট থেকে নগদ টাকা উত্তোলনে দুই লাখ টাকার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্টে একদিনে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। শনিবার (১০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। বিষয়টি নিশ্চিত ...

Read More »

‘আয়নাঘর’ বিভীষিকাময় ‘গুমখানা’

শেখ হাসিনার পতনের পর ‘আয়নাঘর’ আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন। গত দুই দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। আয়নাঘর কী? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয়, এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ ...

Read More »

এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ আগামী ১১ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।  আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷   সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদপুর টাইমস ডেস্ক/৭ আগস্ট ২০২৪

Read More »

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশের ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না। রোববার (৪ আগস্ট) একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‌‘ফোরজি সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে।’ জানা গেছে, মোবাইল ...

Read More »

চলছে অসহযোগ আন্দোলন, কয়েক জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া

অসহযোগের সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে, কয়েকটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। রোববার (৪ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় একইস্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উত্তেজনা দেখা দেয়। দু’পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ...

Read More »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা। রোববার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। ...

Read More »

এমপি বাচ্চুর অফিসের পর শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম নগরের এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগানোর ২ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নগরের দুই নম্বর গেইট এলাকার মেয়র গলির চশমা হিলে তার বাড়ি। এসময় বাড়িতে থাকা মন্ত্রীর ব্যবহৃত দুটি গাড়ি ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এর আগে বিকেল সাড়ে চারটার ...

Read More »

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়

primary-coaching-by-taka

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রোববার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলছে না। আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে। গত ৩১ ...

Read More »

মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়। সংশ্লিষ্ট ...

Read More »

সারা দেশে গ্রেপ্তার ১১ হাজার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২২২ জন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ। সংঘর্ষ-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের ...

Read More »