Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক। আজ রোববার থেকে চেকের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে প্রয়োজন মতো নগদ টাকা তুলতে পারবেন গ্রাহক। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা তোলার কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কোনো পরিমাণ টাকা গ্রাহক তার নিজ ...

Read More »

সারা দেশে ৩,৯৩৩ অস্ত্র উদ্ধার

gun

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে গত বুধবার থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানায়, ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮ শ ১৮টি। এর মধ্যে ৫ সেপ্টেম্বর ...

Read More »

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোর ৪ যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের চারযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম ...

Read More »

সাবেক আইজিপি শহীদুল ৭ ও আল মামুন ৮ দিনের রিমান্ডে

লিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের ৭ দিনের ও আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ৭টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন। সকাল ৬টা ৪৫ মিনিটে এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ব্যবসায়ী ...

Read More »

২৬ জেলায় নতুন পুলিশ সুপার

police

দেশের ২৬টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো.মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ৩ সেপ্টেম্বর ২০২৪ এজি

Read More »

দিনভর নাটকীয়তার পর আটক অতিরিক্ত পুলিশ সুপার কাফি

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ সেপ্টেম্বর) তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর ...

Read More »

দেশে ফের বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৩ লাখ ছয় হাজার ৪০২ জন। আর মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখনো সাত লাখ পাঁচ হাজার ৫২টি পরিবার পানিবন্দি হয়ে আছে। এর মধ্যে ফের বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন ...

Read More »

অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে চলবে যৌথ অভিযান

অবৈধ অস্ত্র উদ্ধারে আগামি ৪ সেপ্টেম্বর বুধবার থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ...

Read More »

৩৮ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে ব্যাংক

Bangladesh Bank

কৃষি উৎপাদন বাড়াতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষকদের জন্য ৩৮ হাজার কোটি টাকা ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এ অঙ্ক অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বেশি। গত অর্থবছরে (২০২৩-২৪) কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ৩৫ হাজার কোটি টাকা। ২৯ আগস্ট নতুন অর্থবছরের জন্য কৃ‌ষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচি আনুষ্ঠা‌নিকভা‌বে ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান ...

Read More »

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১১টি জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এর মধ্যে শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন। শনিবার ৩১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজারের ৬৮টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা ৫০৪টি। ...

Read More »