Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

আজ মজলুম জননেতা ভাসানীর মৃত্যুবার্ষিকী

আজ ১৭ নভেম্বর মঙ্গলবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী । ১৯৭৬ সালের এ দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিকে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে ...

Read More »

মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনাসহ শক্ত অবস্থানে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ১৬ নভেম্বর সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের ...

Read More »

কবর থেকে লাশ চুরি: প্রতিটি কঙ্কাল বিক্রি হয় ২০-৮০ হাজার টাকায়

ময়মনসিংহ জেলার গহীন অরণ্য ও পাহাড়ি জনপদ মানবদেহের কঙ্কাল প্রক্রিয়াকরণের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। যে কারণে প্রায়শ জেলার বিভিন্ন স্থানে কবর থেকে লাশ চুরির খবর পাওয়া যায়। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে গড়ে উঠেছে কঙ্কাল পাচারকারীর সিন্ডিকেট। শনিবার রাতে নগরীর আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ১২টি মাথার খুলি ও দুই বস্তা মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেছে কোতোয়ালি পুলিশ। এ ...

Read More »

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে খুন হন তিনি

চাঁদপুরের শাহরাস্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার উয়ারুক রেল স্টেশনের রাজাপুরা এলাকায় পড়ে থাকা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শাহরস্তি থানা পুলিশ। ঘটনার দিন রাতেই খুন হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যায়। ঘটনার সময় উপস্থিত থাকা সংবাদকর্মী ও স্থানীয় জনগণ উক্ত ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দিলে খুন হওয়া ব্যক্তির স্বজনেরা তাকে শনাক্ত করতে শাহরাস্তি থানায় আসেন। মোঃ ইব্রাহীম খলিল ...

Read More »

এইচএসসির ফলাফল তৈরির কাজ শুরু: ডিসেম্বরের মধ্যেই প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে। ফলাফল তৈরি করতে জিপিএ গ্রেড নির্ণয়ের রূপরেখা করে চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি। তার ওপর ভিত্তি করে একটি নীতিমালা করে ফল প্রকাশ করা হবে। ১০ নভেম্বর মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও গ্রেড ...

Read More »

বাইরের জেলার বাস ঢাকা মহানগরে ঢুকতে দেয়া হবে না

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আন্তঃজেলার বাসগুলোকে আর ঢাকা মহানগরে ঢুকতে দেয়া হবে না। আর রাজধানীর বাসগুলো ২২টি কোম্পানি হয়ে ৪২টি রুটে চলাচল করবে। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ নামের কমিটির ১৩তম সভায় তিনি একথা জানান। সভায় মেয়র বলেন, বাইরের বাসগুলোকে ঢাকা ...

Read More »

মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় বসার অনুরোধ

Exam

স্বাস্থ্যবিধি মেনে পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেডিকেল শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গাইড লাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আসন্ন ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহ হতে নিয়মিত ও অনিয়মিত ব্যাচের সকল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের এক মাস পূর্বে শুধুমাত্র পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করতে পারবেন, অন্য কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে ...

Read More »

দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত

করোনাভাইরাসের কারণে ১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা হবে নাকি ছুটি আরও বাড়বে- সেই সিদ্ধান্ত আগামী দু-একদিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের।’ শিক্ষাপ্রতিষ্ঠান ...

Read More »

পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৬২ ডিজিটাল সেবার উদ্বোধন

jahid-faruque--

সেবা ব্যবস্থা যুগোপযোগী করার লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৬২ ডিজিটাল সেবার উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি। রবিবার ৮ নভেম্বর সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ ফারুক বলেন, ‘মাত্র ২ সপ্তাহে মন্ত্রণালয়ের ১৬২ টি সেবাকে ডিজিটাল করা হয়েছে যা শুধু মন্ত্রণালয় নয় ,পুরো বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক যুগান্তকারী অর্জন। মুজিববর্ষে ...

Read More »

বাজারে ইলিশের দাম নাগালে: সবজির চড়া

নভেম্বরের প্রথম সপ্তাহ না যেতেই প্রকৃতিতে নেমেছে শীতের আমেজ। বাজারে বেশ কয়েকটি শীতের শাক-সবজিরও দেখা মিলছে, তবে দামের ‘উত্তাপ’ আগের মতোই। বেশির ভাগ সবজির দর এখনো ৭০ টাকার ওপরে। অথচ প্রতিবছর এ সময়টায় শীতের নতুন সবজি ব্যাপকভাবে বাজারে উঠতে শুরু করে। সে অনুযায়ী কমতে শুরু করে দামও, তবে এবার পরিস্থিতি ভিন্ন। বিক্রেতারা বলছেন, এবার কয়েক দফায় বন্যা হয়েছে এবং বৃষ্টিও ...

Read More »