Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

নিত্যপণ্যের বাজারে এখনই রোজার উত্তাপ

বাড়ছে নিত্যপণের দাম

নিত্যপণ্যের বাজারে এখনই রোজার উত্তাপ। ছোলা থেকে শুরু করে ভোজ্যতেল, খেজুর, চিনি, ডাল, পেঁয়াজ, গরু ও মুরগির মাংস, গুঁড়া দুধ বাড়তি দামে বিক্রি হচ্ছে। অসাধু সিন্ডিকেট গত দুমাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছে। আর এই দাম গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। একদিকে করোনায় কর্মসংকোচন, অন্যদিকে পণ্যমূল্য বেশি-সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। প্রতিবছরের মতো এবারও ...

Read More »

মতলব এক্সপ্রেস বাসের মালিক ও চালক বিরুদ্ধে মামলা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ২১ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে বাসের মালিক ও চালককে আসামি করে এই মামলা করেন। মামলায় আসামিরা হচ্ছেন মতলব এক্সপ্রেস বাসের মালিক মো. মিজানুর রহমান। তিনি দাউদকান্দির স্ববাহন গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। মামলায় মতলব এক্সপ্রেস বাসের চালককে ...

Read More »

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

School

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ মার্চ শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। যদি সংক্রমণ বাড়তে থাকে তবে সিদ্ধান্তে (৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার) পরিবর্তন আসতে পারে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল শনিবার (১৩ ...

Read More »

খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

weather-..

খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে আগামি ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ সূর্যাস্ত ...

Read More »

১৮ মার্চ বইমেলার উদ্বোধন : অংশ নেবে ৫৭০টি প্রতিষ্ঠান

বৈশ্বিক মহামারির কারণে চিরচায়িত প্রথা ভেঙ্গে এবার ‘অমর একুশে বইমেলা’ শুরু হচ্ছে স্বাধীনতার মাসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের পরদিন ১৮ মার্চ বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলা চলবে পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত। এ বছর বইমেলার স্থানের পরিধি বেড়েছে এবং আবহাওয়াজনিত দুর্যোগের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে বইমেলার অবকাঠামো। ইতোমধ্যে স্টল এবং প্যাভিলিয়ন বরাদ্দ হয়ে ...

Read More »

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে কি-না জানা যাবে কাল

primary-school

সরকারি ঘোষণা অনুযায়ী আগামি ৩০ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ খোলে দেয়ার কথা। সম্প্রতি দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার আবারো ঊর্ধ্বমুখি। বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে উদ্বেগও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পর্যালোচনা করতে ফের বৈঠকে বসছে আন্তঃমন্ত্রণালয়। শনিবার ১৩ মার্চ তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শিক্ষা,প্রাথমিক ও গণশিক্ষা,স্বাস্থ্য,স্বরাষ্ট্র,তথ্য মন্ত্রণালয়ের সচিব,সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক,ইউজিসি কর্মকর্তারা ...

Read More »

২০ মার্চের মধ্যে প্রাথমিকের সব শিক্ষককে টিকা নেয়ার নির্দেশ

corona-vaccine-...

আগামি ২০ মার্চের মধ্যে প্রাথমিক স্কুলের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে এ নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ৯ মার্চ ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সানুগ্রহ ...

Read More »

দেশে করোনার সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানার আহ্বান

corona vaccine

গত এক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । গত দু’ মাসে সর্বোচ্চ ১ হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে । স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে দৈনিক শনাক্তের হার দু’ দশমিক ২৬ থেকে তিন দশমিক ৩০ শতাংশের মধ্যে থাকলেও চলতি মাসে তা বেড়ে পাঁচ ...

Read More »

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা

বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। খুচরা দোকান থেকে এক কেজি পেঁয়াজ কিনতে ৪০ থেকে ৫০ টাকা লাগছে। বাছাই করা পেঁয়াজ ৫৫–৬০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে কোনো কোনো বাজারে। চাল, ভোজ্যতেল, চিনি, মুরগি ও গরুর মাংসের মূল্যবৃদ্ধির মধ্যে পেঁয়াজের দামও বাজার খরচ বাড়িয়ে দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুর দিকে বাজারে আসা কন্দ বা মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষের ...

Read More »

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ নিয়ে এম্বুলেন্স চালকের বাণিজ্য

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ নিয়ে এম্বুলেন্স চালক ও মালিকের বাণিজ্যেও অভিযোগ পাওয়া গেছে! সড়ক দূর্ঘটনায় আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার অজুহাতে স্বজনদের কাছে মোটা টাকা দাবি করেছেন একটি প্রাইভেট এম্বুলেন্স চালক ও মালিক। সড়ক দুর্ঘটনায় আহত বাস যাত্রী হাসপাতালের রেজিস্ট্রারে চিকিৎসাধীন থাকলেও রোগির খোঁজ মিললো প্রাইভেট এ্যাম্বুলেন্সে। তবে জীবিত নয়, হাসপাতালে এসে স্বজনরা এই রোগীকে পেয়েছেন ...

Read More »