Home / ট্যাগ সারাদেশ

Tag Archives: সারাদেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শপথ করানোর নির্দেশ

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন শপথ বাক্য নির্ধারণ করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই শপথ পাঠ করার বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে উভয় মন্ত্রণালয় থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। সাধারণত ক্লাস শুরুর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি-বেসরকারি প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘অ্যাসেম্বলি’ নামে পরিচিত এই সমাবেশে হালকা শরীর চর্চার পাশাপাশি শপথ ...

Read More »

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৪১

কুমিল্লার নাঙ্গলকোটে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে উপজেলার বিরুলিয়া গ্রামে হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল ...

Read More »

কুমিল্লায় করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী

কুমিল্লায় কোভিড আক্রান্তের হার আবারও ঊর্ধ্বমূখী। বর্তমান করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে কুমিল্লার স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন। করোনা মহামারির ৩য় ধাপ ওমিক্রন প্রতিরোধে গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে ...

Read More »

বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে পাঁচ লাখ মানুষ

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৫২৬ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। আজ রাজধানীর সহ সারাদেশেই দেওয়া হয়েছে ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজ। বুধবার (১২ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়। গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে ...

Read More »

শরীয়তপুরের দু’রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট ও মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা। জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ২টার দিকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ শতাধিক যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়। এদিকে ঘন কুয়াশার কারণে ...

Read More »

অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, বাড়বে না ভাড়া

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ। তবে বাড়বে না লঞ্চের ভাড়া। বিদ্যমান ভাড়াতেই যাত্রী বহন করতে হবে লঞ্চ মালিকদের। বুধবার সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। ...

Read More »

চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স দিয়েছে ভারতীয় হাইকমিশন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ভারত সরকারের অর্থায়নে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে ভারতীয় হাই কমিশন। বুধবার আনুষ্ঠানিকভাবে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। এ উপলক্ষে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি ডা. প্রাণ গোপাল ...

Read More »

কুমিল্লায় মুক্তিপণের সাড়ে ১৬ লাখ টাকাসহ অপহরণকারী গ্রেফতার

কুমিল্লায় মুক্তিপণের ১৬ লাখ ৫০ হাজার টাকাসহ অপহরণকারী ৪ জনকে আটক এবং অপহৃতা মো: কাজী ওমর শরীফ ওরফে সোহেলকে উদ্ধার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর দল। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান- গত ৭ জানুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর এলাকার কাজী আব্দুর রকিব(৬২) এর ছেলে মোঃ কাজী ...

Read More »

গণপরিবহনে অর্ধেক যাত্রীর অজুহাতে ভাড়া যেন না বাড়ে

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি নির্দেশনার অজুহাতে কোনোভাবেই যেন পরিবহন মালিকেরা নতুন করে ভাড়া না বাড়ায়, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ দাবি জানিয়েছে। একইসঙ্গে ভাড়া বাড়ানোর যে কোনো ধরনের পাঁয়তারা বন্ধের দাবিও জানানো হয়েছে। সংগঠনটি বলছে, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যসহ সব প্রতিষ্ঠানই খোলা। এখন গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত কাগুজে সিদ্ধান্তে পরিণত হবে। এ অজুহাতে ...

Read More »

দেশে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ১৩ কোটি ছাড়ালো

tika

ওমিক্রনসহ করোনাভাইরাসের নানা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সাড়ে ১৩ কোটিরও বেশি মানুষকে টিকার আওতায় এনেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৩২ লাখ ৭ হাজার ৩৫১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ...

Read More »