জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে। এর মধ্যে দাবি না মানলে ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। বুধবার ১২ আগস্ট শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিগণ। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য-সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী জানান, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেয়া ...
Read More »প্রাথমিকের জন্য ৪ কোটি নতুন বই কিনবে সরকার
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪ শ ৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এসব বই মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে সরকারের ব্যয় হবে ২শ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪ শ ৮০ টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত ...
Read More »এসএসসি ও সমমান পরীক্ষার পুন:নিরীক্ষণের ফল প্রকাশ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক ...
Read More »মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা
দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ...
Read More »৬৫ হাজার ৫শ প্রাথমিকের প্রধানশিক্ষক ১০ম গ্রেডের অন্তর্ভূক্ত
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারা দেশে ৬৫ হাজার ৫ শ ২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সোমবার ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
Read More »এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল ১০ আগস্ট
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশ করা হতে পারে। ওইদিন বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। রবিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ...
Read More »একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই : সর্বোচ্চ ফি ৮ হাজার ৫শ টাকা
২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুলাই। আবেদন গ্রহণ চলবে ১১ আগস্ট পর্যন্ত। চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। শিক্ষা কার্যক্রম শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। বৃহস্পতিবার ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে। ...
Read More »এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার স্থগিত হওয়া কয়েকটি বিষয়ের পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ...
Read More »এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ...
Read More »সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা মাউশির
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে মাদকবিরোধী ডকুমেন্টারি এবং মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে মাউশি। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক কাজী মো.আবু কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur