Home / ট্যাগ শিক্ষাঙ্গন

Tag Archives: শিক্ষাঙ্গন

২০২৭ সালে নতুন কারিকুলামে বই পাবে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

Edu

২০২৭ সালে নতুন কারিকুলামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন,শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন,এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে ইলেভেন শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ...

Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স’র ফল প্রকাশ

National_University-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। সারা দেশের ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫শ ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন ১ লাখ ৩৫ হাজার ৪শ ৪৯ জন। পাশের হার ৬৯.২৫ % । পরীক্ষার ফলাফল http://recentresult.nu.ac.bd/ অথবা http://result.nu.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে বলে ...

Read More »

৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

BCS

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চিকিৎসকসংকটের কারণে ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ বিসিএসের গেজেট ২৭ মে প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪৮তম বিশেষ বিসিএসের অনলাইনে আবেদন ১ জুন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া শেষে ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে ...

Read More »

মঙ্গলবার থেকে কলেজ ও প্রাথমিকে ঈদের ছুটি শুরু

ছুটি ---------------

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার ৩ জুন থেকে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে এ বছর বন্ধ থাকবে ২১ দিন। আজ থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু ...

Read More »

ঈদুল আজহায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি : শিক্ষা মন্ত্রণালয়

Edu

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী—দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন। সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন,চলবে ১২ জুন পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের ১৭ ও ২৪ মে দু’শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ...

Read More »

জবির ১ম বর্ষের ক্লাস শুরু ২২ জুন

j u==

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ২২ জুন শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার ১৭ মে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও উপাচার্য অধ্যাপক ড.মো.রেজাউল করিম সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। পরে বিস্তারিত জানিয়ে জবি উপাচার্য বলেন, প্রথম বর্ষে ভর্তি শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৫ % শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তৃতীয় মেরিট লিস্টের ভর্তি শেষ ...

Read More »

পঞ্চম শ্রেণিতে আবারো চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

examinition-19

দীর্ঘ দেড় যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণীতে আবারো চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। সর্বশেষ ২০০৮ সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পৃথক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে বৃত্তি দেয়া হয়েছিল। এরপর ২০০৯ সাল থেকে চালু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তখন এ সমাপনী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তুলনামূলত বিশ্লেষণ করে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হতো। কিন্তু সর্বশেষ ২০১৯ সালে সমাপনী পরীক্ষাও বাতিল ...

Read More »

শিক্ষার্থীদের সভা-সমাবেশে অংশগ্রহণ বন্ধের নির্দেশনা

Edu

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা-সংশ্লেষবিহীন সভা-সমাবেশ ও মিছিলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা এসব কর্মকাণ্ডে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে ...

Read More »

৩৬ বছর পর ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন ড. ইউনূস

CU

দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন,যেখানে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় ২২,৬০০ গ্র্যাজুয়েট। ১৪ মে এ বহুপ্রতীক্ষিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আনন্দ আর গর্বের এ মুহূর্তে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক এবং অভিভাবকেরা। এ বিশাল আয়োজনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার জন্য ...

Read More »

৬৪ জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র

exam 1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র,৮টি লার্নিং সেন্টার,১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৮টি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো.মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার ২৪ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ ...

Read More »