বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। ১৮ জানুয়ারি শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংসদ সদস্য আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) মতিউর রহমান মতি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ...
Read More »ভোটের তারিখ পরিবর্তনে সরকারের আপত্তি নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরস্বতী পূজার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করলে আওয়ামী লীগ বা সরকারের কোনো আপত্তি নেই। তবে তারিখ পরিবর্তনের এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। ১৭ জানুয়ারি শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর মূলতবি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মের প্রতি শ্রদ্ধা ...
Read More »আমেরিকা ও জাপানকে বলেছি আমাদের খয়রাতের প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা আমেরিকা ও জাপানকে বলেছি আমাদের আর খয়রাতের প্রয়োজন নেই। নো রিলিফ। আমারে দেশ ধানে ভর্তি, মাছে ভর্তি, সব্জিতে ভর্তি। আমাদের আর কোন অভাব নেই। এখন আমাদের কাজের সময়। আমরা পরিশ্রম করব, কাজ করব। আজ শুক্রবার সকালে জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে ‘ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ...
Read More »‘আপনার পোস্টার দিন আমি লাগিয়ে দেব’
ঢাকা উত্তর সিটি কর্পোরশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ খণ্ডন করে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বলেন, আমার কোনো নেতাকর্মী-সমর্থক আপনাদের পোস্টার ছিঁড়েনি, ছিঁড়বেও না। তাবিথ আউয়ালের পোস্টার নিজে লাগিয়ে দেবেন বলেনও এ সময় জানান আতিক। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর আলুব্দী ঈদগাহ ময়দান এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির ...
Read More »ভারত-বাংলাদেশের জনযোগাযোগ বৃদ্ধিতে দুই মন্ত্রীর ঐকমত্য প্রকাশ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । ১৫ জানুয়ারি বুধবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী। সাক্ষাতকালে দু’দেশের জনযোগাযোগ বৃদ্ধির জন্য আখাউড়া-আগরতলা সীমান্ত পথে রেলযোগাযোগ ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্নের বিষয়েও ঐকমত্য প্রকাশ করেন দুই মন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ...
Read More »বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। মামলাটির শুনানির জন্য বুধবার নির্ধারিত দিনে খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ১৫ জানুযারি বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ দিন ধার্য করেন। ...
Read More »অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে : জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে দেশের আইসিটি খাতের সব কর্মকর্তাকে। আইসিটি খাতের বিশ্বের সেরা প্র্যাকটিসগুলো গ্রহণ করতে হবে। ১৪ জানুয়ারি আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে আইসিটি বিভাগ এবং এর আওতাধীন দফতর ও সংস্থাগুলোর কার্যক্রম, অর্জন এবং অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সজীব ...
Read More »বিতর্কমুক্ত নির্বাচন করতে চাই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন সিটি নির্বাচনে আমরা স্বচ্ছ ও ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। এ দাবি বিএনপি করতে পারবে না। ভয়মুক্ত, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা বিতর্কমুক্ত নির্বাচন করতে চাই।’ গতকাল সোমবার বিকেলে কৃষক লীগের স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু ...
Read More »সাঈদ খোকনের হাতে যে চিঠি তুলে দিলেন ওবায়দুল কাদের
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হাতে চিঠি তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৩ জানুয়ারি সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার চিঠি গ্রহণ করেন মোহাম্মদ সাঈদ খোকন। এর আগে রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ...
Read More »সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এ সময় ওবায়দুল কাদের বলেন,সারা দেশের অসহায় মানুষের মাঝে সরকারি এবং দলীয় পর্যায় থেকে ৪৫ লাখ শীতবস্ত্র এবং নগদ তিন কোটি টাকা দেওয়া হয়েছে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur