Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

বিএনপির সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না : ওবায়দুল কাদের

‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খুনের বাংলাদেশে ফিরে যেতে চায় না। খুনের রাজনীতিতে বিশ্বাস করে না মানুষ। তিনি বলেছেন, বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণায় জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে ...

Read More »

রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা

বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। দুপুর ১টা ২০ মিনিটের পর গণসমাবেশে বিএনপির ...

Read More »

গণসমাবেশ থেকে বিএনপির ১০ দফা ঘোষণা

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেছে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ১০ দফা দাবি আদায়ে আগামী দিনে দলটি আন্দোলন করবে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ১০ দফা ঘোষণা করেন। বিএনপির মিত্র রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা ...

Read More »

জনগণের জানমাল রক্ষায় আ.লীগের নেতা-কর্মীরা কাজ করছেন: মায়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের জানমাল রক্ষা করতে পাড়া-মহল্লায় পাহারাদার হিসেবে দলীয় নেতা-কর্মীরা কাজ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোফাজ্জল হোসেন বলেন, ‘বিএনপির অভ্যাস খারাপ। দোকানপাট খোলা দেখলেই হাত দেবে। তাই জনগণের জানমাল রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ঢাকা শহরে ...

Read More »

বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে : ওবায়দুল কাদের

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তনে গোলাপবাগ মাঠে সমাবেশ করা বিএনপির পরাজয় বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পল্টন ময়দানে আমরা সমাবেশ করব- এ কথা যারা বলেছেন তারা এখন গোলাপবাগে। এতে বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে। আন্দোলন কতটুকু হবে! পরাজয় তো এখানে অর্ধেক হয়েই গেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর ...

Read More »

ফখরুল-আব্বাস কারাগারে

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকাল ৫টার পর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে উপস্থাপন করে বিস্ফোরক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই ...

Read More »

গোলাপবাগ মাঠে দলে দলে প্রবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশ সামনে রেখে রাজধানীর গোলাপবাগ মাঠে দলে দলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। এই মাঠে তাদের সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। অনুমতি পাওয়ার পরই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। যারা সমাবেশস্থলে প্রবেশ করছেন তাদের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন। তারা সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঢাকার বাইরে থেকে আসা অনেকে আটক হয়েছেন বলেও ...

Read More »

বিএনপি চায় কমলাপুর স্টেডিয়াম, ডিএমপি বলছে বাঙলা কলেজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকে সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করেছে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়েছে। ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষর বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন বিএনপির ভাইস-চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু। তিনি ...

Read More »

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা আজ হচ্ছে না

sattra

ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামী ২৪ ডিসেম্বরের পূর্বেই ছাত্রলীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন শেষে তিনি এ ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন, ‘`ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।’ দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ...

Read More »

ছাত্রলীগের জাতীয় সম্মেলন আজ

উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। সারাদেশ থেকে কাউন্সিলর ও ডেলিগেটরাও ঢাকায় চলে এসেছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবেন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা। সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথারীতি কাউন্সিলরদের ভোটের পরিবর্তে এবারও ...

Read More »