আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাদের বোধগম্য হওয়া উচিত নির্বাচন প্রতিহত এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে কোনো লাভ নেই। জনগণের রায়ে সাংবিধানিক উপায়েই ক্ষমতা পরিবর্তন হবে। আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই, ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন; নির্বাচনে অংশগ্রহণ করুন। রোববার (৫ মার্চ) ...
Read More »৭ মার্চ সমাবেশের ডাক বিএনপির
আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে ওইদিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ আরও কিছু দাবিতে ৭ মার্চ ...
Read More »তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: বিএনপি মহাসচিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। রোববার রাজধানীর ডিআরইউতে আয়োজিত পিলখানায় বিডিআর বিদ্রোহে শহিদ হওয়া সেনাদের স্মরণে বিএনপির আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। জনগণের চোখের ভাষা পড়ুন, ...
Read More »তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই সম্ভব নয় : কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানে অন্যপথ থাকলে বিএনপি তা খুঁজে বের করুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ ...
Read More »৬ উপজেলা, ৫ পৌরসভা ও ৫৬ ইউপিতে নৌকার টিকিট পেলেন যারা
৬ উপজেলা, ৫ পৌরসভা ও ৫৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ...
Read More »সব বিভাগেই বিএনপির সমাবেশ আজ
বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। একই সময়ে শুরু হবে সকল বিভাগীয় সমাবেশ। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ...
Read More »১৬ জানুয়ারি সারা দেশে সমাবেশ ও মিছিল করবে বিএনপি
আগামী ১৬ জানুয়ারি সারা দেশে সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিন কেন্দ্রসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌর সদরে এই কর্মসূচি পালিত হবে। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিটে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি শেষ হয়। মির্জা ফখরুল ছাড়াও ...
Read More »গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিলেন মির্জা ফখরুল
সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বেলা ১১টা ৫০ মিনিটে গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। উল্লেখ্য, এক মাস বন্দি থাকার পর অবশেষে কারামুক্ত হন বিএনপি মহাসচিব ...
Read More »বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। তবে বিএনপির গণ-অবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার স্মৃতি ধারণ ও প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর স্মৃতি পৌঁছে ...
Read More »যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলটির নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেছেন। ৮ জানুয়ারি রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সে অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রংপুর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur