Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ইইউ: ওবায়দুল কাদের

বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর ভিত্তিতে নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারবদ্ধ। আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার বা সংলাপ নিয়ে বৈঠকে কোনো আলাপ হয়নি। ওবায়দুল ...

Read More »

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি অনুসন্ধানী দল। শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ঢাকা শেরাটন হোটেলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বসেন সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা। দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ...

Read More »

বিএনপি বিদেশি বন্ধুদের কাছে সমর্থন চেয়েছিল সেটি ব্যর্থ হয়েছে: কাদের

বিদেশিরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিদেশি বন্ধুরা মূলত অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। কাউকে ধমক, নিষেধাজ্ঞা, ভিসানীতি প্রয়োগ হবে- এমন কোনো উক্তি (কথা) তারা করেননি। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তারা বলেননি।’ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের ...

Read More »

যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী

সরকার পতনে বিএনপির একদফা ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, নাগরিক পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়। শুক্রবার সকালে তার সংসদীয় এলাকা আখাউড়ায় আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে ...

Read More »

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ...

Read More »

আওয়ামী লীগের এক দফা: শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরও এক দফা, শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন। অবাধ, নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দিতে আসবে, আমরা তাদের প্রতিহত করব। বুধবার (১২ জুলাই) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা কাউকে বাধা দেবো না। কাউকে আক্রমণ করতে যাব না। ...

Read More »

সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি চেয়ে এক দফা ঘোষণা

সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি চেয়ে এক দফা ঘোষণা করেছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই এক দফা দাবিতে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন মির্জা ফখরুল। এর আগে দুপুর ২টায় নয়াপল্টনে দলের ...

Read More »

শান্তি সমাবেশে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

রাজধানীতে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমধ্যেই সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। বুধবার (১২ জুলাই) সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে। রাজধানীর গুলিস্তান, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, কমলাপুর, নটরডেম ...

Read More »

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি রাজধানীতে সমাবেশ ডেকেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশের জন্য রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রস্তুতি নিতে দেখা গেছে বিএনপিকে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা ...

Read More »

শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

আগামীকালের (১২ জুলাই) সমাবেশের জন্য এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিএনপি। তবে আজ রাতে বা আগামীকাল সকালে শর্তসাপেক্ষে তাদের অনুমতি দিতে পারে পুলিশ। বুধবার রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে বলে এক সপ্তাহ ধরে বক্তব্য-বিবৃতি দিয়ে আসছেন বিএনপি নেতারা। এই সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা আসার কথা রয়েছে। নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে। তবে ডিএমপিতে চিঠি দিয়ে এবং সাক্ষাৎ করেও ...

Read More »