Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

গয়েশ্বর-আমানসহ আটক অর্ধ-শতাধিক

বিএনপির অবস্থান কর্মসূচি পালনকে ঘিরে রাজধানীর উত্তরা, ধোলাইখাল, গাবতলীতে পুলিশের বাধার পর বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে আটক করেছে পুলিশ। এ সময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এদিকে গাবতলীতে বিএনপির ...

Read More »

ঢাকার প্রবেশমুখে যাদের নেতৃত্বে অবস্থান করবে বিএনপি

সরকার হটানোর এক দফা আন্দোলন নিয়ে মহাসমাবেশের পর রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখগুলোতে এই অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গণমাধ্যমে দলটির পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।  রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে ...

Read More »

আওয়ামী লীগও ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে

বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতেও মাঠে থাকবে আওয়ামী লীগ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ইতোমধ্যে এই ঘোষণা দিয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও থাকবে ঢাকার প্রবেশমুখে। শুক্রবার (২৮ জুলাই) রাতে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, ঢাকার প্রবেশমুখ রাজপথে অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত ...

Read More »

ঢাকার সব প্রবেশপথে অবস্থানের ডাক বিএনপির

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফখরুল বলেন, ‘ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ...

Read More »

আপনাদের কারণে রাষ্ট্রদূতরা মাতব্বরি করেন: সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আপনাদের কারণে রাষ্ট্রদূতরা বিভিন্ন রকমের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করেন। আর আপনারা সবসময় ময়লা খোঁজেন। আপনাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে।’ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। সম্প্রতি ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে ...

Read More »

যে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

আগামীকাল শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি  কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে সমাবেশের জন্য ২৩ টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। এসব শর্ত মেনেই দুই দলকে আলাদা আলাদা ভেন্যুতে সমাবেশ করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, দুই দলকে ২৩টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি দলগুলো ...

Read More »

নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ: রিজভী

ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ তিনি এ কথা বলেন।  এ সময় সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা ...

Read More »

এবার পেছাল আওয়ামী লীগের শান্তি সমাবেশ

২৭ জুলাইয়ের নির্ধারিত সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। শুক্রবার বিকাল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঞ্চ করেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পায়নি ক্ষমতাসীনদের তিন সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ চেয়েছিল ...

Read More »

বিএনপির সমাবেশ এক দিন পিছিয়ে নয়াপল্টনে করার ঘোষণা

বিএনপি আগামী শুক্রবার বেলা ২টায় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে। আজ বুধবার রাত ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারের কোনো ...

Read More »

জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গী হিসেবে আছে : ওবায়দুল কাদের

obaydul kader

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গী হিসেবে আছে। দ্রব্যমূল্যের কারণে মানুষ কিছুটা দুঃখ-কষ্টে আছে। এরপরও শেখ হাসিনার সততা ও পরিশ্রমের প্রতি জনগণের আস্থা রয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা শেষে তিনি এ কথা ...

Read More »