Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

বিএনপির সঙ্গে সংলাপের সময় শেষ: ওবায়দুল কাদের

obaydul kader

বিএনপিকে ‘সন্ত্রাসীদের দল’ আখ্যা দিয়ে দলটির সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংলাপের পাট শেষ হয়ে গেছে। একসময় বলেছিলাম শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।’ আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজনৈতিক দলের সঙ্গে ...

Read More »

আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা

al

আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একাদশ নির্বাচনে মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা,যা এবার করা হয়েছে ৫০ হাজার টাকা। রোববার ৫ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও ...

Read More »

বিএনপি ভাঙচুর করার জন্য অবরোধ ডেকেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কিছু ভাড়া করা লোক আছে, তাদের দলের ভিতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে। আজ (শুক্রবার) জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ২৮ তারিখ ...

Read More »

মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার শাহজাহানপুরের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান হারুন–অর–রশিদ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে গত রোববার সকালে ...

Read More »

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

MOMEN ..

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে ...

Read More »

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতা দখলের চেষ্টায় নেমেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ঐতিহ্যগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। নির্বাচনকে ভণ্ডুল করতে করতে বিএনপি সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে। দেশের বিচারব্যবস্থাকে অপমান-অবজ্ঞা করেছে। তারা যেকোনো উপায়ে ক্ষমতা দখলের চেষ্টায় নেমেছে।’ আজ রোববার বিকেল পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন। বিএনপির শনিবারের মহাসমাবেশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে। ...

Read More »

সারাদেশে বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি ...

Read More »

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আটক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান বলেন, আজ রোববার সকালে রাজধানীর গুলশান–২ এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ বলেন, মির্জা ফখরুলকে তাঁরা নিয়ে এসেছেন। (প্রথম আলো) টাইমস ডেস্ক/২৯ অক্টোবর ২০২৩

Read More »

বিএনপির হরতাল প্রতিরোধে কাল শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

বিএনপির হরতাল প্রতিরোধ করতে আগামীকাল রবিবার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ শনিবার দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির ঘোষণা দেন। হরতাল এখন ভোঁতা অস্ত্র, এ অস্ত্রে কোনো কাজ হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীর দল। তারা আজকে তাদের পুরনো চেহারায় ফিরে এসেছে। এদের বিরুদ্ধে ...

Read More »

জাসদ এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ অক্টোবর

jsd

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ অক্টোবর । মুক্তিযুদ্ধোত্তর সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের রাষ্ট্র ও সমাজকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আকাংখা ও চেতনায় পুনর্গঠন এবং গড়ে তোলার লক্ষ্যে দলটি গঠন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা একই সাথে জাসদের প্রতিষ্ঠালগ্ন ...

Read More »