Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শনিবার (২৯) বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। একই সময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। প্রায় আট মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি নিয়েছে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা যোগ দেবেন বলে দলীয় ...

Read More »

বিদেশে আমাদের প্রভু নেই, বিএনপির আছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। কিন্তু বিএনপির প্রভু আছে। শুক্রবার (২৮ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের ৭১ এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে। স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কোনো বন্ধুত্বে আবদ্ধ হয় না। পিতার হাতে স্বাধীনতা, ...

Read More »

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যা থাকছে

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (২৩ জুন)। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে। ...

Read More »

বিএনপির উপদেষ্টা ও নির্বাহী কমিটির ৩৯ পদে রদবদল

Bnp

কাউন্সিল ছাড়াই চলছে বিএনপির পুনর্গঠন কার্যক্রম। আর এরই অংশ হিসেবে আজ ৩৪ জনকে পদোন্নতি এবং ৫ জনকে পদাবনতি দিয়েছে দলটি। শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান বিশেষ সম্পাদকের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিএনপির ১০ নতুন উপদেষ্টা বিএনপির ...

Read More »

বিএনপির ৪ মহানগর ও যুবদলের কেন্দ্রীয়সহ ছাত্রদলের কয়েকটি কমিটি বিলুপ্ত

বিএনপির মহানগরের চারটি, ছাত্রদলের চারটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি ঢাকা মহানগর উত্তর ...

Read More »

জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা মার্কিন ভিসানীতির প্রয়োগ নয়: ওবায়দুল কাদের

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসানীতির প্রয়োগ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয় বরং অ্যাপ্রোপ্রিয়েশন (ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১সি ধারা) অ্যাক্টের আওতায় পড়েছে। মঙ্গলবার (২১ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ...

Read More »

উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই : মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে। এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত ১৫ বছরে যে অপকর্ম করেছে সেই ভয়েও তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগনের রায়ের ...

Read More »

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায়: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি বলেছেন, সরকার দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশ ও সমাজের জন্য যা কিছু কাজ হয় সবকিছুই রাজনৈতিক। যদি রাজনীতি টা সঠিক থাকে তাহলেই এই সমস্ত সেবা পাওয়া যায়, তা না হলে নয়। আর ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায়। রোববার (১৯ মে) দুপুরে একদিনের সফরে রংপুরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ...

Read More »

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৬১ জনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ মে) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ...

Read More »

বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারত গেছেন সেলিম মাহমুদ

জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির আমন্ত্রণে সাড়া দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ভারত গেছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। জানা যায়, ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার ক্ষমতাসীন দল বিজেপি এ নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও ...

Read More »