সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আগামি ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে জাতীয় নাগরিক কমিটি। রবিবার ১৭ নভেম্বর সকাল সোয়া ১০ টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামি মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন ...
Read More »সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখা দরকার জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় সেটাও জনগণ সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই বিবেচিত হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সব কাজ সবার ...
Read More »আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না : তারেক রহমান
আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে– কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না।’ বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ...
Read More »১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি। ১৯ নভেম্বর রাজধানী ঢাকা দিয়ে এই কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে কর্মশালা করা হবে। বুধবার ১৩ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রশিক্ষণবিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ২৩ নভেম্বর ...
Read More »জামায়াত ৩শ আসনে চূড়ান্ত করছে প্রার্থী
[one_fourth]ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করার জন্য প্রায় ৩শ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। দলটির একাধিক সূত্র জানিয়েছে,ইতোমধ্যে দু’শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেয়ার জন্যও প্রস্তুতি চালাচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ...
Read More »তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান না করার নির্দেশ বিএনপির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আগামী ২০ নভেম্বর (বুধবার)। তার জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী কোনো অনুষ্ঠান না করতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিজ্ঞপ্তিতে বলেন, ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে ...
Read More »৩১ দফা নিয়ে বিএনপির নতুন কর্মসূচি
রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করবে বিএনপি। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি। জানা গেছে, যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে এই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশ নেবেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য ...
Read More »রাজধানীতে বিএনপির র্যালি আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে আজ র্যালি করবে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এটি। র্যালিটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে সমাপনী ...
Read More »তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানানো হয়। ...
Read More »জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন: তারেক রহমান
ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দেশের পক্ষের সব শক্তিকে সজাগ এবং সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি অবশ্যই বিজয়ী হবে। বুধবার (০৬ নভেম্বর) রাজধানী ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur