জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, গরীবদের বঞ্চিত করে ১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে। সরকার দেশে বর্তমান গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির যে উদ্যোগ নিয়েছে তা গরীব মানুষের কাজে লাগছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা গরীবের চাল লুটপাট করে খাচ্ছে,তা দেখার কেউ নেই। বুধবার রংপুর মহানগরীর কেরানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ...
Read More »অনলাইনে জমা দেয়া যাবে জেলা পরিষদের মনোনয়নপত্র
নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো মনোনয়নপত্র অনলাইনে জমা নেওয়ার ব্যবস্থা করছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। তবে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের হার্ড কপি জমা দিতে হবে। নির্বাচন কমিশন সভার বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি জানান, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরাসরি ...
Read More »জেলা ছাত্রদল নেতার মুক্তির দাবিতে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কেন্দ্রিয় ছাত্রদলের সদস্য ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান মাঝির মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আ. মতিনের নেতৃতে সোমবার (১৮ অক্টোবর) বিকালে ফরিদগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। ফরিদগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ...
Read More »তারেক রহমান ও মামুনের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাজা দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৮২ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ২১ জুলাই তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন হাইকোর্ট। এর আগে নিম্ন (বিচারিক) ...
Read More »আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে রাজধানীতে ব্যাপক আয়োজন
আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন আয়োজনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীতে থাকছে ব্যাপক আয়োজন দলটির নেতারা বলছেন, মঞ্চের অবয়ব, সাজসজ্জা, আপ্যায়ন ও অংশগ্রহণের দিক থেকে এবারের আয়োজন আগের সব সম্মেলনকে ছাড়িয়ে যাবে। গণভবনে গত শনিবার রাতে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সম্মেলনের জন্য দলীয় তহবিল থেকে ২ কোটি ৬৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। তবে যেভাবে ...
Read More »খাদিজার ওপর হামলাকারী বদরুল একটা লম্পট : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,‘খাদিজার ওপর হামলাকারী বদরুল একটা লম্পট। বাকি লম্পট বদরুলদের প্রতিরোধ ও প্রতিহত করতে শিক্ষা পরিবার ঐক্যবদ্ধ । আর যাতে এ রকম ঘটনা না ঘটে,এ জন্য মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হবে। ’ রোববার (১৬ অক্টোবর )সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের প্রথম শিল্পকর্ম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা ...
Read More »চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ককে কারাগারে প্রেরণ
চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ মাঝিকে রোববার (১৬ অক্টোবর) নাশকতার মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে, আদালত জামিন না মঞ্জুর জেলহাজতে প্রেরণ করেন। মামলার আইনজীবী অ্যাড. শামছুল ইসলাম মন্টু জানায়, নাশকতার একটি মামলায় (নং এসটিসি ৪২। ২০১৫ইং) জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও আরেক নেতা রণি ভূঁইয়াকে কারাগারে প্রেরণ করা হয়।’ এদিকে চাঁদপুর জেলা ছাত্রদলে ...
Read More »আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিচ্ছেন চাঁদপুরের ১০৮ কাউন্সিলর
আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সারাদেশের ৬ হাজার ৫৩৬ জন কাউন্সিলর যোগদান করবেন। এর মধ্যে চাঁদপুর জেলা থেকে মোট ১শ’৮জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট অংশগ্রহণ করবেন। সম্মেলনে যোগদান উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা শনিবার ( ১৫ অক্টোবর) সকালে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন ...
Read More »কচুয়ায় কোনো বাঁশের সাঁকো থাকবে না : ড. মহিউদ্দিন খান আলমগীর
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘কচুয়ায় কোন বাঁশের সাঁকো থাকবে না। কচুয়ার ২৪৩টি গ্রামের মধ্যে সবকটি গ্রামে ইতিমধ্যেই বিদ্যুতের আলো পৌঁছে গেছে। যে স্বল্প সংখ্যক গ্রামের কিছু কিছু বাড়িতে বিদ্যুৎ পৌঁছেনি, সেই সব বাড়িতে শীগ্রই বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে কচুয়াকে অন্ধকার মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন কমপ্লেক্সে ...
Read More »যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা!
জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করা হয়েছে। যেকোনা সময় বিএনপির এই দুই অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। এসব বৈঠকে শিগগিরই কমিটি দু’টি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকগুলোয় উপস্থিত দলের দায়িত্বশীল একাধিক নেতা এমন আভাস দিয়েছেন। সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির তিনজন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur