ভোটের পরদিন আগের দেওয়া কথামত বিএনপির পরাজিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাসায় যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের খানপুর কাজীপাড়া এলাকায় সাখাওয়াত হোসেন খানের বাসায় যান তিনি। বাসায় গেলে প্রথমে তারা করমর্দন করে একে অপরের কুশল বিনিময় করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন। সকাল ১১টা ১০ মিনিটে আইভী ...
Read More »‘ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার যে ওয়াদা করেছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করেছি। এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের ...
Read More »বিপুল ভোটে মেয়র সেলিনা হায়াৎ আইভির বিজয়
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটে পরাজিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৭৪টি কেন্দ্রের মধ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ৭৭ হাজার ৯০২ ভোট বেশি পেয়ে সেলিনা হায়াৎ ...
Read More »প্রকাশ্যে সিল মেরে ক্যামেরায় ব্যালট দেখালেন শামীম- ভিডিওসহ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার উপস্থিত সাংবাদিকদের দেখালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান। আজ বৃহস্পতিবার বেলা দুইটা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ বার একাডেমি (স্কুল) কেন্দ্রে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ভোট দেন তিনি। আশা প্রকাশ করেন, এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। ভোট দিয়ে কেন্দ্র ...
Read More »খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ৫ জানুয়ারি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী বছরের ০৫ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আদালত। এখন চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার আবেদনে তৃতীয়বারের মতো অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পিছিয়ে নতুন দিন ধার্য করেন রাজধানীর বকশিবাজারে ...
Read More »মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান : ডা. দীপু মনি
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এ উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবে না। মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। আওয়ামী লীগ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাসহ ৩০ লাখ শহীদ মা’ বোনদের মূল্যায়ন করা হয়।’ বুধবার (২১ ডিসম্বর) দুপুর ১২ টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুরের হাইমচর উপজেলার সামাজিক সাংস্কৃকিত সংগঠন ...
Read More »রাষ্ট্রপতির কাছে এরশাদের পাঁচ প্রস্তাব
নির্বাচন কমিশন (ইসি) ও সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঁচটি প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার(২০ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব প্রস্তাব দেন। প্রস্তাবগুলো হলো- ১. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন। ২. নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান করা। ৩. নির্বাচন কমিশনের ...
Read More »আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : আইভি
সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যদি ইলেকশন কমিশন ঠিক থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঠিক থাকে তাহলে কোন সমস্যা হবে না। তারপরও নির্বাচনের আগে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ভয় আর শঙ্কা কাজ করেই। সোমবার সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের খানপুর র্যালী বাগান (কুমদিনী বস্তি) এলাকায় গণসংযোগের সময় ...
Read More »‘থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর আতশবাজি-সমাবেশ নিষিদ্ধ’
থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার(১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কার্যকর হবে কি না- এমন প্রশ্নেরও জবাবে মন্ত্রী বলেন, ছাদহীন যেকোনো জায়গাই ...
Read More »রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা খুশি এবং আশাবাদী : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা খুশি এবং আশাবাদী। আমাদের আশা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এখন রাষ্ট্রপতি বাছাই কমিটির পদ্ধতি নির্বাচন করবেন। তিনি আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করবেন বলে আমরা আশাবাদী। রবিবার(১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur