Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে: মির্জা ফখরুল

লন্ডন সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে। মির্জা ফখরুল বলেন, আমরা ...

Read More »

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে । সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ ...

Read More »

১৫ জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে চায় এনসিপি

নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি— এনসিপি। আগামী বছরের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে তৃণমূলে দল গোছানোর কাজে নেমেছে দলটি। তবে নির্বাচনের আগেই বিচার এবং সংস্কারের দৃশ্যমান আগ্রগতি চায় তারা। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের কথা বলছেন দলের শীর্ষ নেতারা। এমনকি ...

Read More »

এপ্রিলে নির্বাচন ঘোষণায় রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন; প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যে গত বেশ কয়েকমাস ধরে অসন্তোষ জানিয়ে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণা করতে টালবাহানা করছেন বলে অভিযোগ তুলে তাদের সঙ্গে সুর মেলাচ্ছিল অন্যান্য আরও কয়েকটি দল। এ অবস্থায় পবিত্র ঈদুল আজহার আগের দিন শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ...

Read More »

এপ্রিলে নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয় : মির্জা ফখরুল

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে নয়, বরং ডিসেম্বরেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন শনিবার (৭ জুন) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে মির্জা ফখরুল বলেন, যে সময়টি (এপ্রিল মাস) নির্ধারণ ...

Read More »

নির্বাচনের কথা বললেই ভারত-আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে: দুদু

‘নির্বাচনের কথা বললেই দোষ হয়ে যাচ্ছে। নির্বাচনের কথা বললে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে। কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায় তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা দিচ্ছে না? নির্বাচন না হলে নির্বাচিত সরকার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কীভাবে? দেশে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের জনগণকে ভালো রাখতে হলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হলে অতি জরুরি নির্বাচিত সরকার ...

Read More »

এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী

jamat islam

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্ব্বোচ আদালত এ রায় দেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান ...

Read More »

একটি লোক নির্বাচন চায় না, সে হলেন ড. ইউনূস : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিদেশে বসে ড. ইউনূস বলেছেন— একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটা লোক নির্বাচন চান না; তিনি হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চান না। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে। এবং এই ...

Read More »

ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব: তারেক রহমান

জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি মনে করি, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে আবারও আহ্বান জানাচ্ছি- জনগণের আকাঙ্ক্ষা ধারণ করুন। ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছু ...

Read More »

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার দুপুরে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা। বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের কাছে টানতে চলতি মাসজুড়ে কর্মসূচি ...

Read More »