‘বিচার বহির্ভূত হত্যা ও গুম’ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা ঘটছে না। প্রেমে ব্যর্থ হয়ে অথবা দুটি মনের মিলনে উড়াল দিচ্ছে, আর বলা হচ্ছে গুম। এমন গুম হওয়াদের বের করবেন কী করে? অধিকাংশ গুমই এ রকম। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রশ্নোত্তর ...
Read More »চার মন্ত্রীকে প্রধানমন্ত্রী দিলেন ১২ কোটি টাকার গাড়ি
মন্ত্রীসভার চার সিনিয়র সদস্যকে উপহার হিসেবে লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই চার মন্ত্রী হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। খবর নিয়ে জানা গেছে, পশ্চিম জার্মানির তৈরি এসব প্রতিটি গাড়ির বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। সে হিসেবে চার মন্ত্রী মোট ১২ কোটি টাকার গাড়ি ...
Read More »‘ব্রিটিশ আইনজীবীকে বাধা, ভারতের ইন্টারনাল বিষয়’
বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারত থেকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় আগামী কোরবানির ঈদের সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় তিনি বলেন, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতে আসতে বাধার ব্যাপারটি ভারতের ইন্টারনাল বিষয়। বাংলাদেশ ...
Read More »‘মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল’
মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণের বিষয়ে আদালতের আদেশ রয়েছে। সেই বিষয়ে হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী ...
Read More »বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে। কর্মসূচিতে এই মুহূর্তে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা উপস্থিত হয় সকাল থেকেই। আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি শুরু হয়ে তা এখনো চলছে। এ সময় নাট্যমঞ্চের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এর মধ্যে ছিল, ...
Read More »খালেদা জিয়ার আপিল শুনানি আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। আজ দুপুর দুইটায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন আদালত। গতকাল রবিবার খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার আপিল শুনানি মুলতবি রাখতে খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে ...
Read More »‘জঙ্গি হামলা দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারেনি’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার আজ দুবছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেওয়া হচ্ছে। আজ রবিবার সকালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন ...
Read More »চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন ১০ জুলাই পর্যন্ত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১০ জুলাই পর্যন্ত জামিন বাড়িয়েছেন আদালত। খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় আদালত নতুন তারিখ ঠিক করেন। এদিকে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির ...
Read More »ছোট পরিবর্তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাশ আজ
বড় কোনো পরিবর্তন না হলেও ছোটখাটো পরিবর্তনে পাস হতে যাচ্ছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট। আজ বৃহস্পতিবার সংসদে এই বাজেট পাশ হবে। তবে এর আগে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে গত মঙ্গলবার অর্থমন্ত্রী সাংবাদিদের জানিয়েছিলেন, বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। কিছু কিছু বিষয়ে কাজ করছি। এগুলো খুব বড় কিছু না। তিনি বলেন, এটা এখন বাড়ানো হবে ...
Read More »জিসিসি নির্বাচনের ফল প্রত্যাখ্যান বিএনপির
ভোট ডাকাতি, জাল ভোট ও অনিয়মের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে ফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে দলটি। আজ বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সরকার আবারো প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur