Home / ট্যাগ রাজনীতি

Tag Archives: রাজনীতি

‘আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে স্বল্প পরিসরে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। বুধবার(৫ সেপেটম্বর) সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুহিত এ কথা বলেন। অর্থমন্ত্রী আরও জানান, আগামী ২০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

Read More »

চাঁদপুর সম্পাদক পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Editor-council

চাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’এর সাথে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার জিহাদুল ...

Read More »

ফরিদগঞ্জে তিন গ্রুপের পৃথক কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

three-group

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির তিনটি গ্রুপের পৃথক কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও র‌্যালি। তবে পুলিশের বাধায় বাণার্ঢ্য কোন র‌্যালি বের করতে পারেনি নেতাকর্মীরা। শনিবার (১ সেপ্টম্বর) অনুষ্ঠিত তিনটি গ্রুপের পৃথক কর্মসূচির মধ্যে একটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে, একটি পৌরসভার কেরোয়া গ্রামে এবং অপরটি ১৫নং ইউনিয়নের রুপসা বাজারে অনুষ্ঠিত ...

Read More »

‘বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দানব সরকারকে অপসারণ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোনও উৎসবের দিন নয়। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপোসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা ...

Read More »

‘ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর’

সিটি নির্বাচনে আ’লীগ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর। বিএনপি এর বিরোধিতা করছে কারণ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অজুহাত দেওয়ার সুযোগ নেই। আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ইভিএম পদ্ধতি নিয়ে পাঁচ কমিশনারের মধ্যে একজন ভিন্ন মত দিতেই পারেন। এটিই ...

Read More »

‘গ্রিন সিগন্যাল’ পেয়ে রাজনীতির মাঠে নায়ক শাকিল খাঁন

অনেক আগেই জানান দিয়েছিলেন রাজনীতি করতে চান ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খাঁন। বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচনে অংশ নিতে চান শাকিল খাঁন। শুধু তাই নয় মনোনয়ন পাওয়ার বিষয়েও দারুণ আশাবাদী তিনি। আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এরইমধ্যে মোংলায় গণসংযোগ শুরু করেছেন রুপালি পর্দার চিত্রনায়ক শাকিল খাঁন। মঙ্গলবার (২৮ আগস্ট) চিত্রনায়ক শাকিল খাঁন বাগেরহাট-৩ নির্বাচনী আসন ...

Read More »

‘কাজী নজরুল ইসলাম’আমাদের অসাম্প্রদায়িক হতে শিখিয়েছেন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদী কবি। তিনি অসাম্প্রদায়িক ছিলেন। তার কবিতা আমাদের অসাম্প্রদায়িক হতে শিখিয়েছে। আজ সোমবার জাতীয় কবির ৪২তম মৃত্যবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আমাদের জাতীয় কবি অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় সমৃদ্ধ ছিলেন। বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর মৃত্যুবার্ষিকীতে ...

Read More »

দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে খালেদার আহবান

khaleda-zia

দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া‌। শনিবার (২৫ আগস্ট) বিকেলে নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চেয়ারপারসন সকলের কাছে দোয়া চেয়েছেন। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকলের মনোবল ধরে রাখতে বলেছেন, সজাগ থাকতে বলেছেন। গণতন্ত্রের ...

Read More »

ধানের শীষ না পেলে ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বেঙ্গল

Ismile-bengle

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন দলীয় মনোনয়ন (ধানের শীষ) না পেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। এমন তথ্য নিশ্চিত করেছেন তার সমর্থক ও নিকটাত্মীয়রা। ২০০৬ সালে স্থগিত হওয়া জাতীয় নির্বাচনের মনোনয়ন ফাইলিংয়ের দিন ইসমাইল হোসেন বেঙ্গল স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির নেতাকর্মী, মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরের দিন ...

Read More »

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা বাসের

ট্রাফিক সপ্তাহের মধ্যেই গতকাল শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলানগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়েছে একটি বাস। বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত ৯টার দিকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। ওই বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। নিউ ভিশনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫। চালকের সহকারীকে আটক করে শেরেবাংলানগর থানায় সোপর্দ ...

Read More »