Home / ট্যাগ বিশেষ সংবাদ

Tag Archives: বিশেষ সংবাদ

দলবেঁধে সাইকেল চালিয়ে স্কুলে আসে যে মেয়েরা

dinajpur-

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে আসা-যাওয়া করে। নিজস্ব বাহন থাকায় এখন আর তাদের ভ্যান বা অটোর জন্য অপেক্ষা করতে হয় না। স্থানীয়রা জানায়,চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো হওয়ায় দূর-দূরান্ত থেকে মেয়েরা এখানে এসে ভর্তি হচ্ছে। বিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০-১২ কি.মি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া-আসা করে। গ্রামের ...

Read More »

ঐতিহাসিক ছয় দফা দিবস ৭ জুন

six-point

৭ জুন ঐতিহাসিক ছয়-দফা দিবস। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপি তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এ দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি,ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর-এর গুলিতে মনু মিয়া,শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের ...

Read More »

পরিবেশ দিবসে প্রাসঙ্গিক ভাবনা

enviorn

“অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে/ তুমি বৃক্ষ, আদিপ্রাণ;/ উর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা/ ছন্দোহীন পাষাণের বক্ষ-’পরে;/ আনিলে বেদনা নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে।” বিশ্ব পরিবেশ দিবসে কবিতার এ লাইনগুলো খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের মধ্যে ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনন্য। আমাদের পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। এ বিপর্যয় প্রাণী বসবাসের একমাত্র উপযোগী ‘পৃথিবী’ নামক গ্রহটির অস্তিত্বকেই হুমকীর ...

Read More »

তামাকজাত দ্রব্যের ব্যবহারে প্রতিবছর ১২ লাখ মানুষ নানা সমস্যায় ভুগছে

Abdul-Ghon

আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৭৮ সালে প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাক ও তামাকজাত এবং সিগারেট বা বিড়ি সেবনের ক্ষতিকর দিবসটির প্রতি নজরে আনে। ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। তামাক চাষ,তামাকজাতপণ্য উৎপাদন ও ব্যবহার এবং তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির ...

Read More »

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নজরুল পুরস্কার পেলেন

siraj

নজরুল চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নজরুল পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমির নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ পুরস্কার- ২০২২ প্রদান করা হয়। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো.আবুল মনসুর। সূচনা বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ ...

Read More »

জাতীয় কবির জন্মবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি

nazrul...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় তিনদিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সভাকক্ষে প্রতিমন্ত্রী কে এম খালিদ এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, মো.আবুল মনসুর উপস্থিত ছিলেন। নজরুল জন্মবার্ষিকীতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বিদ্রোহী’র শতবর্ষ’। বুধবার ২৫ মে সকাল সাড়ে ৬ টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের ...

Read More »

মাঙ্কিপক্স শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি : হু

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স ভাইরাসের বিস্তারে নিবিড় দৃষ্টি রাখছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। শনিবার পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ৯২ জনের মাঙ্কিপক্স শনাক্ত এবং সংক্রমণ বৃদ্ধি নিয়ে মার্কিন সিডিসির উদ্বেগ।বেশ কিছু গবেষণায় বলা হয়েছে, মাঙ্কিপক্স বায়ুবাহিত এবং ৯০ ঘণ্টা পর্যন্ত বাতাসে টিকে থাকতে পারে । করোনাভাইরাস মহামারি এখনো শেষ হয়নি। এরমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। আক্রান্ত কিছু রোগীর জন্য এ ভাইরাস প্রাণঘাতীও ...

Read More »

তামাক আইন সংশোধন হলে লক্ষাধিক জীবন বাঁচবে

no-smoking

তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধন করে পাস করা হলে বছরে লক্ষাধিক মানুষের জীবন বাঁচবে। বৃহস্পতিবার ১৯ মে কক্সবাজারের‘ সী পার্ল রিসোর্টে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং ’ আয়োজিত‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন’ শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। ৩ দিনব্যাপি এ সম্মেলনে জাতীয় সংসদের ৩২ জন সংসদ সদস্য,সরকারের বিভিন্ন সেক্টরের ৫ জন সরকারি ...

Read More »

বিশ্বে বায়ু-বিষাক্ত বর্জ্যের দূষণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু

pollition ..

বায়ু ও বিষাক্ত বর্জ্যের দূষণের কারণে ২০১৫ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি একদল বিজ্ঞানী একটি গবেষণায় এসব তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার ১৭ মে প্রকাশিত প্রতিবেদনে তারা বলছেন, শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে বায়ু দূষণ সংক্রান্ত কারণে মৃত্যু ৭ শতাংশ বেড়েছে। ...

Read More »

এবার জাতীয় কবি’র ১২৩তম জন্মবার্ষিকী

আগামি ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী এবং ২৯ আগস্ট কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী । কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বিদ্রোহীকবি নামেও পরিচিত। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ছিল নানা বৈচিত্র্যময়। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৫ মে, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জৈষ্ঠ্য এক সম্ভ্রান্ত ...

Read More »