Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা যুবদল। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় ফরিদগঞ্জ থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের কালিরবাজার চৌরাস্তা হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও কুশপুত্তলিকা দাহের মধ্য ...

Read More »

ফরিদগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রবাসীর বসতঘর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামে এক প্রবাসীর ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আগুনে মনির হোসেন মালের বাড়ির একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করেন ...

Read More »

ফরিদগঞ্জের স্বর্ণের দোকানে চোরাইকৃত স্বর্ণ উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্সে চুরির ঘটনায় দুই চোর ও চুরি হওয়া প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণালঙ্কার বিক্রির টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃত চোররা হলো চাঁদপুর থেকে আটক খলিল মৃধা(৪০) ও রাজধানী টেলিভিশনের খুলনার ,ব্যুরো প্রধান সাবেক জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতা কামাল পারভেজ মিলন (৪৬)। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং ...

Read More »

ফরিদগঞ্জে শ্মশান থেকে ফেরার পথে পুরোহিত ছিনতাইয়ের শিকার

চাঁদপুরের ফরিদগঞ্জে শ্মশানের পূণ্য কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন শুভ চক্রবর্তী নামে এক পুরোহিত। রোববার (২৬ অক্টোবর) দিনগত রাতে চাঁদপুর–ফরিদগঞ্জ–রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এ সময় পুরোহিত শুভ চক্রবর্তী ও তার সহযোগী প্রদীপ দাসের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পুরোহিত শুভ চক্রবর্তী ...

Read More »

ফরিদগঞ্জে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরের ফরিদগঞ্জে এলাকাবাসীর সহযোগিতায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারি পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের ছোট বাড়ি এলাকা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকদিরামপুর ...

Read More »

ফরিদগঞ্জে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার করেছে যৌথবাহিনী। উপজেলার বালিথুবা পশ্চিম (১ নং) ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সকদিরামপুর এলাকার ছোট বাড়ির খলিলের ঘরের সামনের টয়লেট থেকে প্রায় ৫২ কেজি গাঁজার চালান উদ্ধার করেছে যৌথবাহিনী। পুলিশ, সেনাবাহিনী ও চাঁদপুর ডিবি এ এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি যৌথবাহিনী। প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ অক্টোবর ২০২৫

Read More »

ফরিদগঞ্জে নিম্নমানের ইট দিয়েই চলছে ৬ কোটি টাকার কাজ

চাঁদপুরের ফরিদগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিচে নিম্নমানের ইট বিছিয়ে তার ওপর কিছুটা ভালো ইট বসানো হচ্ছে, আর ওপরে বালি ছিটিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সেই নিম্নমানের অংশ। এলাকাবাসীর ভাষায়, “এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।” দীর্ঘদিন ধীরগতিতে চলা এই সড়ক নির্মাণ কাজ হঠাৎ করেই দ্রুতগতিতে শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ...

Read More »

ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে তোলপাড়

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশের খাড়খাদিয়া গাজী বাড়িতে শেখ রাসেলের জন্মদিন পালন করেন ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ...

Read More »

ফরিদগঞ্জে আন্ত:জেলা শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আন্তজেলা শীর্ষ মাদক কারবারি ও ১৩ মামলার আসামি আব্দুর রহিম ওরফে রনি (৪০) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুর রহিমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ...

Read More »

ফরিদগঞ্জে ১২০টি যানবাহনে তল্লাশি, জরিমানা ৩৫ হাজার টাকা

চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলার চরকুমিরা চৌরাস্তায় পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোট ১২০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ...

Read More »