Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রদানের দাবিতে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। পরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ...

Read More »

ফরিদগঞ্জে সুপারি গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে সুপারি পারতে গিয়ে গাছ ভেঙে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় চরপাড়া গ্রামের ...

Read More »

তরুণ সমাজ ৩১ দফার বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “২৪-এর কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন—এদেশের ছাত্র সমাজ সব সময়ই পরিবর্তনের অগ্রভাগে থেকেছে। তারা প্রতিবারই জাতির দিক-নির্দেশক ভূমিকা পালন করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলাকে ...

Read More »

আমি সর্বদাই আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কৃতিসন্তান ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল গ্রামের নিজ বাড়ির সামনে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সঞ্চালনা ...

Read More »

ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজি

চাঁদপুরের ফরিদগঞ্জে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র নারীদের জন্য বরাদ্দ ভিডব্লিউডি (VWD) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজির বিরুদ্ধে। অভিযোগ করেছেন একই ইউনিয়নের সাহাপুর গ্রামের হতদরিদ্র নারী আয়েশা আক্তার। তিনি দাবি করেন, তাঁর নামে তিন মাসের চাল তোলেন ওই সভাপতি। আয়েশা আক্তার বলেন, “ইউনিয়ন ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানার যৌথ অভিযানে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১২৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা নগদসহ মাদক কারবারি মজিব বেপারী (৫০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ...

Read More »

ফরিদগঞ্জে গণ হিস্টিরিয়ায় আক্রান্ত ১৭ স্কুল শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের অসুস্থতার সংবাদ শুনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ৭ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ৮ জনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ...

Read More »

সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো: লায়ন মো. হারুনুর রশিদ

তৃতীয়বারের মতো ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে বরণ করে নিলো হাজারো নেতাকর্মী। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জে পৌঁছালে উপজেলা বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে ...

Read More »

ফরিদগঞ্জে এম এ হান্নানের বহিষ্কারের বিজ্ঞপ্তিটি ভুয়া

এমএ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের বহিষ্কারাদেশের খবরটি ভুয়া। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির দপ্তর সেলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এম এ হান্নানের একটি ভুয়া বহিষ্কারাদেশ ভাইরাল হয়। এর আগে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক ...

Read More »

লায়ন হারুনের নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আলহাজ এম.এ. হান্নানের সমর্থকরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। গতকাল (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন। চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। ঘোষণাটি মুহূর্তের মধ্যেই ফরিদগঞ্জে ছড়িয়ে পড়লে হান্নান সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রাতেই বিক্ষুব্ধ ...

Read More »