Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মাছ শিকার করতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় প্রতিদিনের ন্যায় মাছ শিকার করতে গিয়ে সজিব হোসেন (২৩) এর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে মাছ ধরতে বের হয়েছিলেন সজিব। ২৪ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি জলাবদ্ধ স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. সজিব উপজেলার চরদুঃখীয়া ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের মো. আব্বাস ব্যাপারীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, ...

Read More »

ফরিদগঞ্জে মেয়রের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি  অব্যাহত

ফরিদগঞ্জে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ৷  রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। “দফা এক দাবি এক, আবুল খায়েরের পদত্যাগ” ”  ফ্যাসিবাদি খায়েরের ঠিকানা, ফরিদগঞ্জে হবে না” এমন স্লোগানে স্লোগানে এ সময় শিক্ষার্থীরা পৌর ...

Read More »

ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই সভাপতিকে শোকজ

চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনিবার (১৭ আগস্ট) প্রদান করা শোকজের অভিযোগে প্রকাশ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ...

Read More »

ফরিদগঞ্জে মেয়রের পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের অবস্থান কর্মসূচি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ। শনিবার (১৭ আগস্ট) সকালে পৌর মেয়রের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চত্বরে চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ...

Read More »

অবৈধ ভাবে থাকা ফরিদগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে তালা

অবৈধ ভাবে থাকা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দিয়েছে বিআরডিবি কর্মকর্তা। এ ছাড়াও বিআরডিবির নিয়ন্ত্রণাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির জায়গায় নির্মাণ করা ২৬ টি দোকান নিজেদের নিয়ন্ত্রণে ভাড়া আদায় করার জন্য কড়া নির্দেশনা দিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘ বছর ধরে ক্ষমতার প্রভাব দেখিয়ে উপজেলা আওয়ামীগের সভাপতি মেয়র আব্দুল খায়ের পাটোয়ারী ও তার সহযোগী প্যানেল মেয়র পরান কমিশনার তাদের ব্যক্তিগত ...

Read More »

শেখ হাসিনার বিচারের দাবিতে ফরিদগঞ্জ যুবদলের বিক্ষোভ সমাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহষ্পতিবার (১৫ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি নেতৃবৃন্দও অংশগ্রহণ করে। পরে ফরিদগঞ্জ ...

Read More »

ফরিদগঞ্জে মেয়র-চেয়ারম্যানরা আত্মগোপনে, ব্যাহত নাগরিক সেবা

ছাত্রদের বৈষম্য আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থবির হয়ে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। আওয়ামী লীগপন্থি উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানদের বেশির ভাগই এখন আত্মগোপনে। অনেকের মোবাইল ফোনও বন্ধ। ফলে উন্নয়নমূলক কাজ, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ প্রদান কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। তবে কেউ কেউ কর্মস্থলে ...

Read More »

ফরিদগঞ্জে জনমনে আস্থা ফেরাতে সেনা-পুলিশ ও প্রশাসনের মহড়া

এক সপ্তাহ পুলিশিং কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পুলিশিং সেবা চালু হয়েছে। এক সপ্তাহ থানা পুলিশ শুন্য থাকায় উপজেলা জুড়ে শুরু হয় অজানা আতঙ্ক। এই অজানা আতঙ্ক থেকে জনমনে স্বস্তি ফেরাতে উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী-পুলিশ সদস্যরা একত্রিত হয়ে পুলিশের অবস্থান জানান দিতে উপজেলা ঝুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দিয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী ...

Read More »

গা ঢাকা দিয়েছে ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার, গড়েছেন সম্পদের পাহাড়

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পৌরসভার এসোসর /ক্যাশিয়ার (অতিরিক্ত দায়িত্ব) গিয়াস উদ্দিন সম্পদের পাহাড় গড়লেন । আছে নগদ টাকাসহ রায়পুরে বিলাশবহুল বাড়ি ও দোকানপাটসহ ক্রয়কৃত সম্পত্তি। বিভিন্ন সময় নৌকা মার্কা ভোট চেয়ে, মৃত কর্মচারির প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়-ছয়, পৌরসভা কর্মচারিদের বেতন ও মাস্টাররোলের কর্মচারিদের ছাটাই করে বেতন আত্মসাৎ করে, পৌরসভার দুই উদ্যোগতাকে ষড়যন্ত্র করে ছাটাই, বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে আলোচনায় ...

Read More »

ফরিদগঞ্জে রাতভর ডাকাত আতঙ্কে ভুগছে উপজেলাবাসী

গণঅভ্যুথানে সরকারে পতনের চলমান অস্থিরতার মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে রাাতের বেলা ডাকাত আতঙ্কে ভুগছে উপজেলাবাসী। ডাকাতি প্রতিরোধে বিভিন্ন এলাকায় লোকজন নিজ নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করেছে। জানা গেছে, শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ থেকে মাইকিং করে ডাকাত বিষয়ে সর্তক করা হয়। এরপর থেকে প্রতিটি এলাকায় স্থানীয় লোকজন নিজেদের সম্পদ রক্ষায় পাহারা দেয়া শুরু করে। স্থানীয়রা জানায়, পুলিশ না থাকার সুযোগে ...

Read More »