Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার 

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক মামলায় ৭ বছরের ও চুরি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম নির্দেশে এএসআই মোঃ অলি উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মিয়াকে গ্রেফতার করে। একই রাতে এএসআই মোঃ আবু কাউছার ...

Read More »

খেলাধুলা সাথে জড়িতরা বিভিন্ন ধরনের অপরাধ থেকে বিরত থাকে: হাবিবুল বাশার

ঢাকা থেকে হেলিকপ্টারে করে চাঁদপুর ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মাঠে এসে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন। উদ্বোধন কালে তিনি বলেন, গ্রামের ছেলেদের বেশি বেশি ক্রিকেট খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। খেলাধুলা সাথে জড়িতরা বিভিন্ন ধরনের অপরাধ থেকে বিরত থাকে। তিনি আরো বলেন, মফস্বল শহরে এ রকম খেলা আয়োজন বেশি ...

Read More »

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু ও কিশোরীর আত্ম-হত্যা

পৃথক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের ৩ কিশোরের মৃত্যু হয়েছে এবং ১ কিশোরী আত্মহত্যা করেছে।২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হর্ণি দূর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ(১৯) মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় অটরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর অহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহ ফরিদগঞ্জের ...

Read More »

সংস্কার ছাড়াই খালে পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংস্কার ছাড়া ও কৃষকের কথা না ভেবেই খালে পানি ছেড়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল বলেন, ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খাল সংস্কারের দাবীতে ৪ ডিসেম্বর ...

Read More »

ফরিদগঞ্জে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

চাঁদপুরে ফরিদগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বিপদগামী ছেলেকে ত্যাজ্য করলেন ছিদ্দিকুর রহমান নামে এক অসহায় বাবা। ১৫ ডিসেম্বর চাঁদপুর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। ছিদ্দিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার সিংহেরগাঁও হামচাপুর গ্রামের বাসিন্দা। ঘোষিত ত্যাজ্যপুত্র মোঃ মহসিন আলম তার ঔরসজাত জৈষ্ঠ সন্তান। পরিবারের অবাধ্য হয়ে নানা অপকর্মের সাথে ...

Read More »

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী মহান বিজয় দিবস উদযাপন করেন। শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন বিএনপির এই জনপ্রিয় (ফরিদগঞ্জে) নেতা। ১৬ ডিসেম্বর রাত বারোটার পর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ...

Read More »

বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে গিয়ে উপস্থাপন করুন: এম এ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপির ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে উপস্থাপন করুন। আগামী নির্বাচনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নসহ পুরো উপজেলায় বিএনপি তথা ধানেরশীর্ষে বিজয় নিশ্চিত করতে হবে। রোববার (১৫ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত ...

Read More »

আপনারা দলীয় শৃঙ্খলা মেনে চলবেন : এমএ হান্নান

‘দলীয় নির্দেশের বাহিরে কেউ যাবেন না। আমি বিগত সময় থেকে আপনাদেরকে অনুরোধ করে আসছি, আপনারা যদি দলীয় নির্দেশ অমান্য করেন, দল আপনদেরকে বহিস্কার করবে। জাতীয়তাবাদি দল বিএনপি দেশের একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এদল অন্য দলের মতো না। আপনারা দলীয় শৃঙ্খলা মেনে চলবেন।’ শনিবার (১৪ই ডিসেম্বর) বিকালে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ...

Read More »

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ফরিদগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদগঞ্জে মানববন্ধন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মঙ্গলবার(১০ ডিসেম্বার) সকালে ফরিদগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গুমের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হত্যা ও নিপীড়নের বিচার দাবী করেন ছাত্রদল নেতারা। এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব ...

Read More »

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোক্তার হোসেন মিজি (৪০) নামে ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বর রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার সময় মদীনার আলুলাতে তিনি এ সড়ক দুর্ঘটনার শিকার হন। নিহত মোক্তার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের মৃত আলী আকবর ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ভাগ্যান্বেষণে ২০০৪ সালে মামার হাত ধরে সৌদি আরবে যান মোক্তার আহমদ। সময়ের ...

Read More »