Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

কেন্দ্রীয় নেতা হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নূরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রোববার (২ এপ্রিল) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল। ফরিদগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মতিন ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.জাহাঙ্গীর আলম নান্টু। বিক্ষোভ মিছিলে উপজেলা,পৌর, ইউনিয়ন ও কলেজ শাখা ...

Read More »

‘বয়স্কভাতা দিতে ঘুষ গ্রহণ’ বিষয়ে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম রোববার (২ এপ্রিল) ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সকালে ক্লাবের সভাপতি এমকে মানিক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগের পরিচালনায় মো. জহিরুল ইসলাম লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বয়স্ক ভাতার কার্ড করার নামে ঘুষ দাবি করেছি বলে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা ...

Read More »

শিশুদের সুন্দর ভবিষৎ নিশ্চিত করতে আইফা কাজ করছে

ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনের (আইফা) প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী বলেছেন, কোমলমতি শিশুদের সুন্দর ভবিষৎ নিশ্চিত করার জন্য আইফা ফাউন্ডেশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (১ এপ্রিল) সকালে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতেও সৃজনশীল কাজে আম্বিয়া-ইউনুছ ...

Read More »

রাস্তা কেটে দু’বাড়ির যাতায়াত বন্ধ করে দেয়ার চেষ্টা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১চরদুঃখিয়া পূর্ব ইউনয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুটি বাড়ির মানুষের চলাচলের একমাত্র রাস্তার মাটি কেটে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে স্থানীয় দুটি হিন্দু বাড়ির প্রায় ২’শ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় শ্রমিক শ্রেণির ওই দুই বাড়ির মানুষ ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গোপাল মাস্টারের বাড়ি ...

Read More »

ফরিদগঞ্জে বই উৎসব ও পুরস্কার বিতরণ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া মোহাম্মদিয়া কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল ও মহিলা আলিম মাদ্রাসায় বই উৎসব ও পুরস্কার বিতরণ রোববার (১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ট্রাক্সেসবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ¦ অ্যাড. আব্বাস উদ্দিন। তিনি বলেন, ‘আপনারা বিশ^াস করুন এই শিশুদের ভিতর লুকিয়ে আছে অপার সম্ভাবনা। এরাই একদিন নেতৃত্ব দেবে এ দেশকে। এদের মাঝ ...

Read More »

ফরিদগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল আয়োজনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রোববার(১ জানুয়ারি) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। র‌্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুর হোসেন রনি, মনির হোসেন, ...

Read More »

তিন দফা জানাযা শেষে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান মুন্সীর তিন দফা জানাযা শেষে রোববার (৪ ডিসেম্বর) তার গ্রামের বাড়ি মুন্সীরহাট বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৭৩ সন থেকে একটানা ১৮ বৎসর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বেশ জনপ্রিয়তা অর্জনকারী হাবিবুর রহমান মুন্সী মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার দিবাগত রাত ...

Read More »

ফরিদগঞ্জে সাহসী আনসার এপিসি জসিম খানের মানবেতর জীবন

চাঁদপুরের ফরিদগঞ্জে একজন সাহসী আনসার সদস্য এপিসি মো. জসিম খাঁন। যিনি নিজ দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট এবং সমাজে সর্বজন পরিচিত। গত ইউপি নির্বাচনে সহিংসতা ঠেকাতে গিয়ে তিনি গুরুত্বর আহত হন। ওই সময় চিকিৎসার জন্য খরিদ করা সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করে নিজের চিকিৎসা করেন। বর্তমানে আহত ওই আনসার সদস্য অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছেন। এদিকে নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব ...

Read More »

মা হারা ৩ শিশুর পাশে অশ্রুসজল এসপি শামসুন্নাহার

কিছু মৃত্যু শুধু স্বজনদের কাঁদিয়ে ক্ষ্যান্ত থাকে না, কাঁদায় ঘটনার প্রত্যক্ষদর্শী আরো মানুষকে। শোকাহত করে রক্ত সম্পর্ক নেই এমন অনেককে। এমনি এক ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের চাপরাসী বাড়িতে প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী আত্মহত্যায় কাঁদিয়েছে অনেককে। তার ছোট্ট শিশু ওমর ফারুক। বয়স তার মাত্র ৮ মাস। বাড়িতে অনেক মানুষের উপস্থিতিতে সে সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। ...

Read More »

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার(১২ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ে পৌর যুবলীগের কেক কাটা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মাহাফুজুল হক। পৌর যুবলীগের আহ্বায়ক মো. লিয়াকত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সবুজের পরিচালনায় বিশেষ অতিথি ...

Read More »