আমেরিকা থেকে পাঠানো ডাক বিভাগের রেজিস্ট্রি করা চিঠি গত ১৫ দিনেও গ্রাহকের হাতে না পৌঁছালেও চিঠির ভেতরে থাকা ৫ লাখ টাকার চেক ক্যাশ করে নিয়েছে একটি প্রতারক চক্র। এ নিয়ে ফরিদগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদগঞ্জ শাখার নামে পাঠানো চেকটি গত ১২ জুলাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কৃষি ব্যাংক বন্দর শাখা থেকে চেকের টাকা তোলা হয়েছে। চেকটির প্রকৃত মালিক ...
Read More »ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় নুরজাহান বেগম শান্তা (২৮) নামে রোববার (৯ জুলাই) রাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার (১০ জুলাই) সকালে স্থানীয়রা ঘরের বারান্দার গ্রীলের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করাহয়। নিহত গৃহবধূ ওই উপজেলার বিষুরবন্ধ গ্রামের ভূঁইয়া বাড়ির আশ^াদ ভুঁইয়ার ছেলে সোহেলের স্ত্রী। নিহত গৃহবধূ শান্তার মা শাহানারা বেগম জানান, ৩ বছর ...
Read More »ফরিদগঞ্জে শিল্পপতি এমএ হান্নানের শো-ডাউন
ফরিদগঞ্জের জনপ্রিয় ব্যক্তিত্ব,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এম এ হান্নানের সমর্থকরা বৃহস্পতিবার (২৯) জুন সকালে পুলিশের বাধা উপেক্ষা করে মটর সাইকেলের বিশাল শো-ডাউন করেছে। এম এ হান্নান সমর্থকদের শো-ডাউনটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করতে চাইলে পুলিশ তা’বাসস্ট্যান্ড থেকে শুরু না করতে নির্দেশ প্রদান করে। পুলিশের বাধা নিষেধ উপেক্ষা করে নেতা কর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকেই শোভাযাত্রাটি শুরু করে ...
Read More »নাড়ির টানে মালয়েশিয়ার জেম ছুটে এসেছেন ফরিদগঞ্জে
তার নাম মোহাম্মদ জেম। বয়স ৫২ বছর। গ্রামের পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া(দঃ) ইউনিয়নের দায়চারা গ্রামে। নাড়ির টানে শুধুর মালয়েশিয়া থেকে গ্রামের বাড়ি ছুটে এসেছেন পরিবার ও এলাকাবাসীর সাথে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে। বর্তমানে তিনি মালয়েশিয়ার স্থায়ী নাগরিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার সফল ব্যবসার পরিধির কারণে সরকার কর্তৃক ধার্য্যকৃত কর প্রদানে বিশেষ অবদান রাখায় মালয়েশিয়ান ...
Read More »‘রমজানে মুসলিম ধর্মালম্বীরা অন্যায় থেকে বিরত থাকে’
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, রমজান মাসেই মুসলিম ধর্মালম্বী ব্যক্তিরা সকল অপরাধ থেকে বিরত থাকে। রমজানে আমরা যে শিক্ষা অর্জন করেছি, সে শিক্ষা অনুযায়ী বছরের অন্যান্য মাসগুলোতে যদি চলতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর ও আদর্শময় হবে। বৃহস্পতিবার (২২ জুন) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁদপুরের ...
Read More »ফরিদগঞ্জ রূপসা বাজারের বেহাল দশা : চরম জনদুর্ভোগ
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী রূপসা বাজারের বেহাল দশা,দেখার যেন কেউ নেই। জানা যায়,বৃটিশ শাসন আমলে মেঘনা পূর্ব পাড়ের জমিদার মরহুম খাঁন বাহাদুর আবদুর রশিদ চৌধুরী বাজারটির গোড়াপত্তন করেন। এলাকার প্রবীন লোকদের সাথে আলাপ করে জানা যায়, বাজারটিতে তৎকালীন সময়ে বহু দূর-দুরান্ত থেকে মানুষ পাট,ধান,নারিকেল,তাল,সুপারী ও আখ প্রভৃতি কৃষিপণ্য এ বাজারটিতে বিক্রির জন্যে নিয়ে আসতো। কালের বিবর্তনে এখন ঐ সব দ্রব্য সামগ্রী বর্তমান ...
Read More »দখল-দূষণ ও কচুরিপানায় চাঁদপুর-ফরিদগঞ্জ নৌ-পথ অচল
চাঁদপুর-ফরিদগঞ্জ নৌপথে অতিমাত্রায় কচুরিপানা জটে নৌ-যান চলাচল করতে পারছে না। ফলে ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। এদিকে দখল আর দুষণে আশপাশের পরিবেশ বিষ বাষ্পে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। ফরিদগঞ্জ-চাঁদপুর নৌপথের দুরত্ব প্রায় ১৮ কি.মি.। পুরো নৌ-পথটি ডাকাতিয়া নদী। বর্তমানে জটিল আকার ধারণ করেছে কচুরি পানা। নদী কচুরিপানা দিয়ে এমনভাবে বেষ্টিত যে পায়ে হেঁটে নদী পার হওয়া সম্ভব । আবহমান কাল থেকে চাঁদপুর-ফরিদগঞ্জ ...
Read More »ফরিদগঞ্জে ৮০ হাজার গ্রাহকের চাহিদা ১৯ মেঘাওয়াট : সরবরাহ ৬
এই আসে, এই যায়। সব মিলিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পান ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের গ্রাহকরা। সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিমজ্জিত ফরিদগঞ্জের আনাচ-কানাচের গ্রামগুলো। চাহিদানুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় চাহিদা পূরণ করতে পারছেন না বলে জানান ফরিদগঞ্জ জোনের ডিজিএম। তিনি বলেন, ‘বিদ্যুত নেই দেবো কই থিকা? আমাদের চাহিদা ১৯ মেঘাওয়াট পাচ্ছি ৫ থেকে ৬ মেঘাওয়াট। দেবো কই থিকা?’ গ্রাহক সংখ্যা জানতে ...
Read More »ফরিদগঞ্জের গুপ্টিতে লক্ষাধিক টাকার মিটার বাণিজ্য
স্বাধীনতার পর থেকে কেবল আশ্বাস নিয়ে পড়ে থাকতে দেখা যায় বিদ্যুৎবিহীন একাধিক গ্রামের হাজারও মানুষ। সময়ের স্রোদে দেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত তখন বর্তমান সরকারের প্রচেষ্টায় যে সকল এলাকায় বিদ্যুৎ নেই তা বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। আর এ সুযোগে সরকারদল পরিচয়দানকারী কিছু নেতা বিদ্যুৎ দেয়ার নাম করে মিটার গ্রহীতাদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে ...
Read More »ফরিদগঞ্জে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদগঞ্জে গরীব ও দুস্থ নারীদের মাঝে সোমবার (২২ মে) সকালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মজুমদার বাড়িতে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের অর্থায়নে ১০ জন নারীর মাঝে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জোবায়েদা মজুমদার খুশি, ৮নং ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম রিপন, ১৪ নং ইউনিয়নের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur