Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তছলিম গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) তছলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর থানা পুলিশ। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য তাঁর বাসার আশপাশে অবস্থান নেন। পরে রাত ...

Read More »

কৃষি বাঁচাতে ফরিদগঞ্জে কৃষকদের বিক্ষোভ

চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার কৃষক, ক্ষেতমজুর ও মৎস্যজীবীদের রক্ষা এবং সিআইপি (চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট) সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব ও ওনুআ চত্বরে কৃষক সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন কৃষক সংগ্রাম ...

Read More »

‘শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও শ্রেষ্ঠ হতে হবে’

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিপি ...

Read More »

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার

মাদক

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ১৮ জুলাই রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চরকুমিরা এলাকার আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে বাবুল গাজী (৩৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ...

Read More »

মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়: এম এ হান্নান 

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফরিদগঞ্জে মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।  শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাসস্ট্যাণ্ড এলাকা থেকে মৌন মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য ...

Read More »

ফরিদগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর মিললো কৃষকের লা-শ

চাঁদপুরের ফরিদগঞ্জে হাই ভোল্টেজ জেনেটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত একটি ডোবা জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার সাফুয়া এলাকার ডাকাতিয়া নদীর পাড়ের ডোবা জমি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুল মান্নান সাফুয়া পণ্ডিত বাড়ির বাসিন্দা। তিনি ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। পেশায় ...

Read More »

ফরিদগঞ্জে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষপান করেছেন। এতে মেয়ে জান্নাত আক্তার (১৮) মারা গেছেন। মা পারুল বেগম (৪৫) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, জয়নাল আবেদীনের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক ...

Read More »

ফরিদগঞ্জের রাব্বি ওমানে রহস্যজনক মৃত্যু

“ছেলের মামা শ্বশুর ওমানে থাকায় ভেবেছিলাম তাদের ছায়ায় থাকলে ভালো থাকবে। সংসারে সচ্ছলতা আনবে বলে একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু তারা-ই রক্ষক হয়ে ভক্ষক হলো। জীবিত ছেলেকে লাশ বানিয়ে বাড়ি পাঠালো। পরিকল্পিত হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পুত্রবধূকেও কৌশলে বাড়ি থেকে সরিয়ে নিয়ে তারপর আমাদের জানালো ছেলের মৃত্যুর খবর। সাত দিন পর ছেলের মরদেহ বাড়ি এলেও পুত্রবধূ ...

Read More »

ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভুলে ২৫ শিক্ষার্থীর সবাই ফেল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখার ২৫ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের পরীক্ষায় ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং’ বিষয়ের ব্যবহারিক নম্বর যথাসময়ে বোর্ডে না পাঠানোয় এই বিপত্তি ঘটে। জানা গেছে, মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে এ বছর ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যথারীতি তারা লিখিত ও ব্যবহারিক সব বিষয়ের পরীক্ষা দেন। ...

Read More »

সন্ত্রাস-চাঁদাবাজি-হত্যা ও মাদকের বিরুদ্ধে ফরিদগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ

সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ভয়াবহ মাদকের করাল গ্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ...

Read More »