Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় পিতা। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামের দিনমজুর বাবুল হোসেন (৫০) নিজ হাতে ছেলেকে বেঁধে পুলিশের হাতে দেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেনের তিন সন্তানের মধ্যে বড় ছেলে হাছান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দুই সন্তানের জনক ...

Read More »

‘আমাকে হত্যার চেষ্টা করেছে স্ত্রী-ছেলে ও দুই মেয়ে’

চাঁদপুরের ফরিদগঞ্জে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে গৃহকর্তা মনোয়ার পাঠান (৭০) কে বেদম মারধর ও হত্যা চেষ্টা করেছে স্ত্রী, ছেলে ও দুই মেয়ে।  স্ত্রী, এক ছেলে দুই মেয়েকে আটক করেছে পুলিশ। স্ত্রী ও ছেলে, ২  মেয়েদের বিরুদ্ধে নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব পাঠানবাড়িতে এ ঘটনা ...

Read More »

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে রায়হান ফ্যাশন হাউস পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘রায়হান ফ্যাশন হাউস অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ পুড়ে ছাই হয়ে গেছে। মোমবাতির আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে গৃদকালিন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মালিক রায়হান জানান, “রাতে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে দোকানের হিসাব ...

Read More »

ফরিদগঞ্জে যুবতীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ২

চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক বিয়ের প্রলোভনে ঢাকা থেকে ডেকে এনে এক যুবতীকে তিন দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের বাসিন্দা লম্পট মামুন পাটোয়ারী (৪৪) গত ৫ আগস্ট ঢাকার শনির আখড়া এলাকা থেকে প্রেমের সম্পর্কের সূত্রে ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ ...

Read More »

ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফরিদগঞ্জে দোসররা এখনো সক্রিয় : এম এ হান্নান

প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে মিছিল ও আলোচনা সভায় অংশ নিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কালিরবাজার চৌরাস্তা এলাকায় মিছিল শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেন, “ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ...

Read More »

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, করবো : লায়ন হারুনুর রশিদ 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ‘ফ্যাসিস্ট সরকারের পতনের’ বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বিজয় র‍্যালি করেছে বিএনপির একাংশ। সোমবার (৫ আগস্ট) দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে এ র‍্যালি বের হয়। ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। ...

Read More »

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মৃতের পরিবারের বরাত দিয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাজমুল হুদা জানান, রাব্বি শোল্লা বাজারের একটি থাই অ্যালুমিনিয়ামের ...

Read More »

ফরিদগঞ্জে বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত দিলেন ছাত্রী

চাঁদপুরের ফরিদগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে সাহসিকতার পরিচয় দিয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরিবারের চাপে বিয়ের প্রস্তুতি চলছিল—এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত দরখাস্ত দিয়ে বিয়ে বন্ধের অনুরোধ জানিয়েছে রুহি আক্তার (১৩) নামের ওই ছাত্রী। রুহি ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কড়ৈতলী গ্রামের গাজী বাড়িতে। বাবা প্রবাসী আব্দুর রশিদ এবং মা গৃহিণী ...

Read More »

ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে ধারালো টিপ ছুরি হাতে বিএনপিকে হুমকি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. মাসুম (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি পুরোনো স্মার্টফোন ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর নদোনা (আমির বাড়ি) এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. সাহাদাত হোসেন পাটওয়ারীর ...

Read More »

ফরিদগঞ্জে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

accident

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের চাপায় তামিম হোসেন (৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গত বুধবার ২৩ জুলাই ২০২৫ বিকেলে উপজেলার পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার বেদে সম্প্রদায়ভুক্ত শরীফ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়,দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পর তামিম তার মায়ের জন্য কিছু কিনতে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় ...

Read More »