Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে যুবদল কর্মীকে এক মাসের জেল ও জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের যুবদল কর্মীর গাঁজা সেবন ও বহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘোড়াশালা বাজারের সামনে থেকে ...

Read More »

ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে লায়ন মো. হারুনুর রশীদ

জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত আপনজন। রাজনীতিতে যিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় এগিয়ে আসেন, তিনিই প্রকৃত অভিভাবক। এমনই মানবিক নেতৃত্বের পরিচয় দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ। সম্প্রতি ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন পাটোয়ারীর গুরুতর অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি। দুটি কিডনি নষ্ট ...

Read More »

ফরিদগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান অভিযানে নেতৃত্ব দেন। এসময় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো ...

Read More »

ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে স্কুলছাত্রের লা-শ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে মেহেদী হাসান সাইমুন (১৩) নামের এক কিশোরের নিথর দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের তলি খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সাইমুন বড়ালী সাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং কৃষক রফিকুল ইসলামের একমাত্র ছেলে। পড়াশোনার পাশাপাশি ছিল কচুর লতি খাওয়ার শখ। সেই শখ পূরণ করতেই বিকেলে বাড়ি ...

Read More »

দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না: এম এ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারস্থ জিএফসি মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না। এভাবে দলের মধ্যে বিভাজন না করে একসাথে এক মঞ্চে এসে দলের জন্য কাজ করুন। তখন দল যদি আপনাকে মনোনয়ন দেয়, তবে সকলেই আপনার পক্ষে কাজ ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এএসআই মো. ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (৩২) কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন ...

Read More »

ফরিদগঞ্জে বিএনপিকে বাঁচাতে নেতাকর্মীদের রাজপথে নামার আহবান: এম এ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তারণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির ১ নং সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জে বিএনপিকে বাচাতে নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানাই। কারণ কোন নিয়মনীতির তোয়াক্কা না করে দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় এক নেতা বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষণা দিচ্ছে, যার ...

Read More »

ফরিদগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে সারোয়ার হোসেন আহাদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে পৌর এলাকার চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ স্থানীয় খোলাফায়ে রাশেদিন মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী ও ওই গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খালাতো ভাইয়ের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আহাদ। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট কামরুল গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পনেরটি মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি কামরুল হাসানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নেতৃত্বে এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও সঙ্গীয় ফোর্স ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতলি এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান (৪০) কে ১০৩ পিস ইয়াবাসহ আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ...

Read More »

ফরিদগঞ্জে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, ফের গ্রেফতার ৪

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ ফারুক হোসেন (৩৬) নামের এক চোর ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ফারুকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের মানরী এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রবিবার (২৪ আগস্ট) সকালে হ্যান্ডকাফসহ পলাতক ফারুককে পুনরায় গ্রেফতার করা হয়। ওই দিনই গ্রেফতারকৃত চারজনকে ...

Read More »