ফরিদগঞ্জে ভালোবেসে বিয়ে করায় মেয়ের বসত ঘর পুড়িয়েছে বলে অভিযোগ করেছে মেয়ে। এব্যাপারে মেয়ে তাসলিমা বাবা মেহেদী হাছান এর বিরুদ্ধে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে। ১ এপ্রিল বৃহষ্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটে। জানা যায়, ২০১৫ সালে এই ইউনিয়নের মেহেদী হাছান মঞ্জু মিজির মেয়ে তাসলিমা আক্তার মিমি পাশের গাজী বাড়ির ...
Read More »ফরিদগঞ্জে এক সপ্তাহে করোনায় আক্রান্ত ৬, অর্থদণ্ড ১৫
কোভিড-৯০, করোনা ভাইরাসের ২য় ঢেউ ভয়ঙ্কর রূপে আঘাত সর্বত্রে এনেছে। ফরিদগঞ্জে বিভিন্ন এলাকার গত এক সপ্তাহে ১৫ জনের করোনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ এসেছে। এদের মধ্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও তার সহধর্মিণীও রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফ চৌধুরী জানান, সারাদেশের ন্যায় করোনার ভাইরাসের আক্রান্তের সংখ্যা ফরিদগঞ্জেও বেড়ে চলছে। এক সপ্তাহে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মাধ্যমে ...
Read More »ফরিদগঞ্জে মাস্ক না পড়ায় জরিমানা
করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় ভ্রাম্যমাণ আদালত জনসচেতনতা বৃদ্ধিসহ জরিমানা আদায় করেছে। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার থেকে বাসস্ট্যান্ড এলাকায় ২ এপ্রিল শুক্রবার মাস্ক না পরায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৪টি মামলায় ১হাজার ৮শত টাকা জরিমানা করে। একই সাথে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ১টি মামলায় ১ হাজার টাকা ...
Read More »ফরিদগঞ্জে পুলিশের গুলিতে আহত রুবেল চিকিৎসারত অবস্থায় মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে গত তিন সপ্তাহ আগে পুলিশের গুলিতে আহত একাধিক মামলার আসামি রুবেল শাহ (৩০) মারা গেছেন। ২ এপ্রিল শুক্রবার সকালে রাজধানী ঢাকার মিরপুর সড়কের শ্যামলীর রে মেডি কেয়ার নামে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত রুবেল শাহর ছোটভাই মুরাদ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১২ মার্চ সন্ধ্যায় পুলিশের তালিকায় একাধিক মামলার আসামি রুবেল ...
Read More »ফরিদগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সি এন জি চালক লতিফ খানের ছেলে ফয়েজ খান (১৮) অটোরিকশা সহ নিখোঁজ হওয়ার ৪ দিনের মাথায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ১ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টার সময় উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের কালী মন্দিরের পাশে শিপনের পরিত্যক্ত ঘরে নিখোঁজ ফয়েজের লাশ পাওয়া ...
Read More »ফরিদগঞ্জে অটোরিকশাসহ চালক নিখোঁজ হওয়ার ৪ দিন পর লাশ উদ্ধার
চাঁদপুর ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সি এন জি চালক লতিফ খানের ছেলে ফয়েজ খান (১৮) অটোরিকশা সহ নিখোঁজ হওয়ার ৪ দিনের মাথায় লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ১ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টার সময় উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের কালী মন্দিরের পাশে শিপনের পরিত্যক্ত ঘরে নিখোঁজ ফয়েজের লাশ পাওয়া যায়। ...
Read More »ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড প্রায় কোটি টাকায় টেন্ডার সম্পন্ন
ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড বাৎসরিক ইজারার টেন্ডার প্রক্রিয়া ৩১ মার্চ বুধবার দুপুরে পৌরসভার কার্যালয়ে সম্পন্ন হয়েছে। পৌর সচিব খোরশেদ আলম জানায়, ফরিদগঞ্জ বাজার ও ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের ২০টি টেন্ডার সিডিউল বিক্রি হলেও দুটি ইজারার জন্য টেন্ডার ড্রপিং হয়েছে ৭টি। এর মধ্যে ফরিদগঞ্জ বাজারের ২টি এবং বাসস্ট্যান্ডের ৫টি টেন্ডার ড্রপিং করা হয়। ফরিদগঞ্জ বাজারের সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩০ লক্ষ টাকা মূল্য দেখিয়ে ...
Read More »ফরিদগঞ্জে বাড়ছে করোনার প্রকোপ, সস্ত্রীক করোনা আক্রান্ত ওসি
সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে হু-হু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরিদগঞ্জ থানায় করোনায় হানা দিয়েছে। ৩০ মার্চ মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৩ টি রিপোর্টের মধ্যে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও উনার সহধর্মিনীর করোনা শনাক্ত হয়েছে। এ ...
Read More »স্বাধীনতা বিরোধীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে: এমপি শফিক
ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ রোববার উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ও বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। এমপি বলেন,স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন কালে স্বাধীনতা ...
Read More »ফরিদগঞ্জে হেফাজতের হরতাল ঠেকাতে আ.লীগের বিক্ষোভ
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর আওয়ামী লীগ হেফাজত ইসলামের ডাকা অযৌক্তিক হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৮ মার্চ রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur