আজ দেশের কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর বিভাগের ...
Read More »নীলকমলের ঈশানবালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার দক্ষিণ তিরাশী গ্রামের হাওলাদার বাড়ির ৩নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারের দ্বিতীয় ও ছোট পুত্র হামিম আহমদ (৫) রোববার বিকেল তিনটায় পানিতে ডুবে মৃত্যুবরণ করে । জানা যায় -তার বাড়ির পূর্ব পাশের বাঁশের সাঁকো দিয়ে বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছিল। সম্ভবত: বাঁশ পিচ্ছিল থাকায় পা-পিছলে সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায় । সন্ধ্যায় ...
Read More »মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা:আবহাওয়া অধিদপ্তর
আগামি ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। রোববার ২৯ মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে ...
Read More »বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা
আবহাওয়া অফিস জানিয়েছে,আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ মো.ওমর ফারুক বাসস’কে জানিয়েছেন,সারাদেশে তাপমাত্রা আরও দু’দিন বাড়তে পারে। এ সময় গরমের তীব্রতাও বাড়তে পারে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ...
Read More »সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা
গত দু’দিন সারাদেশেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। সে প্রবণতা কিছুটা কমলেও দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি তাপমাত্রা আগের চেয়ে বাড়বে বলেও জানানো হয়েছে। রবিবার ২২ মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ২৩ মে সকাল পর্যন্ত রংপুর,ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও ...
Read More »দেশের বিভাগগুলোতে ভারি বৃষ্টি :১৬ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা
দেশের মধ্যে গভীর সঞ্চরণশীল মেঘমালা (বজ্র মেঘ) সৃষ্টি হওয়ায় সাত বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ১৬টি অঞ্চলে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। শুক্রবার এক পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ...
Read More »হাইমচরে আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা নব কমিটির মতবিনিময়
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা নব=গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.হুমায়ুন কবির প্রধানীয়া মাদ্রাসায় আগমন উপলক্ষে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন। নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি কে ফুল দিয়ে বরন শেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাও. ...
Read More »ঘূর্ণিঝড় ‘অশনি’ যে কোনো মূহূর্তে গতি বদলাতে পারে
বঙ্গোপসাগর ও এর অশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ আজও শক্তিশালী অবস্থানে থাকবে। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে। এর গতিমুখ এখন পর্যন্ত ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের দিকে আছে। তবে এটি যে কোনো মূহূর্তে গতি পরিবর্তন করে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। এটি যেখানেই আঘাত হানুক না কেন,এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বেশির ভাগ এলাকায় ১১ মে থেকে বৃষ্টি ...
Read More »ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় অসানি
ঘূর্ণিঝড় অসানির প্রভাবে উড়িষ্যা,পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় মঙ্গলবার ভারী বৃষ্টি দেখা দিতে পারে। আজ রবিবার এ কথা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ১৬ কি.মি গতিতে ঝড়ো হাওয়াস উত্তর-পশ্চিম দিক দিয়ে বঙ্গোপসাগরে ঝড়টি ধেয়ে আসছে । ঘূর্ণিঝড়টি রবিবার সকালে বঙ্গোপসাগরের নিকোবর থেকে ৪৫০ কি.মি উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। অন্ধপ্রদেশের ভিশাখাপত্তাম থেকে ...
Read More »দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
আজ থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গতকালের মতো কিছু কিছু অঞ্চলে মৃদুতাপপ্রবাহ বয়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর। শনিবার ৩০ এপ্রিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন,‘আগামি ২৪ ঘণ্টায় রাজশাহী,রংপুর,ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা,বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।’ এছাড়া ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur