রমজান মাসে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঈদের সময় ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি স্টেশন। মঙ্গলবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ পরিস্থিতি নিরসনে প্রথম রমজান থেকে ৬ ...
Read More »রমজানে মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। তিনি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ সোমবার (১১ মার্চ) দেওয়া এক বাণীতে বলেন, ‘মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের ...
Read More »চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানান জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ধর্মমন্ত্রী বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ তারাবি পড়ে ...
Read More »রমজানে স্কুল খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার
আসন্ন রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এর আগে এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রমজানে স্কুল খোলা রাখার ...
Read More »রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে: হাইকোর্ট
রোজার মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। এর আগে রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দিয়েছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ...
Read More »ইতিহাস মুছে ফেলা যায় না: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু আমাদের নয়, এটি বিশ্ব ঐতিহ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ইতিহাস মুছে ফেলা যায় না। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আজকে সেটিই প্রমাণ হয়েছে।’ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, শেখ ...
Read More »ঐতিহাসিক ৭ মার্চ আজ
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় এক দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় ঐতিহাসিক ভাষণে জাতিকে স্বাধীনতার প্রশ্নে উদ্দীপ্ত করেছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’– এ দৃপ্ত উচ্চারণে বঙ্গবন্ধু সেদিন পাকিস্তানের নিষ্পেষণ থেকে বাঙালির মুক্তির মূলমন্ত্র ঘোষণা করেছিলেন ...
Read More »কিশোর গ্যাং ও মাদকরোধে র্যাবের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী
কিশোর গ্যাং ও মাদকরোধে র্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রমজান ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুত এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে বলেছেন। বুধবার (৬ মার্চ) কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সামনে এখন রমজান মাস। রমজানকে বলা হয় সংযমের ...
Read More »সীমান্ত নিরাপত্তায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সাজানো হচ্ছে: প্রধানমন্ত্রী
সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত ...
Read More »এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।’ রোববার সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনটি শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার। শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur