দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দুপুরে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে) মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয়। বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়, জেনারেল ...
Read More »বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ
বাজারে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের (তদারকি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ (মন্ত্রিসভা বৈঠকে) নির্ধারিত ইস্যুর বাইরে দুটি বিষয় ছিল। তার ...
Read More »উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৫৭ প্লাটুন মোতায়েন করা হয়েছে। রোববার (১৯ মে) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ১৯ মে ...
Read More »ডলারের দাম বাড়ার অজুহাতে মসলার বাজার ঊর্ধ্বমুখী
এক মাস পরেই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ সময় মসলার চাহিদা বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি থাকে। এর মধ্যেই মসলার বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে এলাচির দাম বাড়ছে লাফিয়ে। এছাড়া অন্যান্য মসলার মধ্যে জিরা, দারুচিনি, লবঙ্গ, ধনিয়া, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মসলার দাম বৃদ্ধি ও ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ...
Read More »এভারেস্টের চূড়া ছুঁলেন বাংলাদেশি বাবর আলী
১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিট) এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন ১ এপ্রিল। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ...
Read More »বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন সাংবাদিকরা, প্রশ্ন ওবায়দুল কাদেরের
পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে-এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভেতরে ডুকবেন কেন? আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে এখন ১৩ বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার ...
Read More »বাংলাদেশের সঙ্গে আস্থা-বিশ্বাসের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সঙ্গে আস্থা-বিশ্বাসের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা চায় যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে আয়োজিত নৈশভোজে তিনি যুক্তরাষ্ট্রের তরফে সম্পর্ক পুনপ্রতিষ্ঠার ওই আগ্রহ ব্যক্ত করেন। মঙ্গলবার রাতে গুলশানে নৈশভোজ ও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডনাল্ড লুকে উদ্বৃত করে সালমান এফ রহমান বলেন, এ নিয়ে ...
Read More »ডোনাল্ড লু আজ আসছেন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা জোরদার করতে বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। ৭ জানুয়ারির নির্বাচনের পর ডোনাল্ড লুর এটিই প্রথম ঢাকা সফর। কূটনৈতিক সূত্রে জানা যায়, আজ সফরের প্রথম দিনে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও ...
Read More »সংকট আরও তীব্র হবে বিদ্যুৎ জ্বালানিতে
দেশের জ্বালানির প্রায় পুরোটাই আমদানিনির্ভর। এক লাফেই ডলারের দাম বেড়েছে ৭ টাকা। ফলে কয়লা, গ্যাস, জ্বালানি তেলের মতো পণ্যের আমদানি ব্যয় বাড়বে। এতে দেশে এসব পণ্যের দাম বেড়ে যাবে। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিলের বড় অংশই পরিশোধ করতে হয় ডলারে। এ খাতেও খরচ বাড়বে। খাত-সংশ্লিষ্টরা বলছেন, টাকার এই অবমূল্যায়ন ডলার ও নগদ অর্থ সংকটে ভোগা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও চাপে ফেলবে। ...
Read More »দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে, এটি চালু হলে আমরা আবহাওয়া থেকে শুরু করে সব প্রয়োজনীয় তথ্য পাব। শুক্রবার (১০ মে) বেলা ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংক খুলেছি যাতে যুবকরা বিনা জামানতে ঋণ নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে। চাকরির পিছনে না ছুটে, নিজেরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur