Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল: ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা কোনও সাধারণ আন্দোলন ছিল না। বুধবার (জুলাই ৩১) দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ...

Read More »

রেমিট্যান্সে হঠাৎ ধাক্কা, বাড়াতে তোড়জোড়

রেমিট্যান্স প্রবাহে হঠাৎ বড় ধাক্কা লেগেছে। কিছুদিন আগেও যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ডলারের রেমিট্যান্স আসছিল, সেখানে ইন্টারনেট বন্ধ থাকার সময় এক সপ্তাহে এসেছে আট কোটি ডলারের কাছাকাছি। এতে জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ অনেক কম হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির জেরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ক্যাম্পেইন করছে প্রবাসীদের একটি ...

Read More »

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক

কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী একদিনের শোক পালন করা হবে। এদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ...

Read More »

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৬ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের যে ক্ষতি হয়েছে ...

Read More »

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না: শিক্ষামন্ত্রী

সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হবে না। বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী। কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা দু-দিনের আলটিমেটাম দিয়েছেন। সব মিলে পরিস্থিতি এখন কি, এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত ...

Read More »

কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত: আইনমন্ত্রী

কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।  হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।  আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।  তিনি বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে ...

Read More »

আমার বিশ্বাস ছাত্রসমাজ আদালত থেকে ন্যায়বিচারই পাবে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে, তাদের হতাশ হবে না। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা ...

Read More »

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করা হবে। গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বার্তায় জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে। প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার ...

Read More »

কোটা আন্দোলনে সারাদেশে সংঘর্ষে নিহত ৬

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে এ নিয়ে মোট ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। ঢাকা : রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটা ...

Read More »

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে

কোটার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের কারও উদ্দেশে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করেননি। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকে যে কোটা সংস্কার ...

Read More »