স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন,এখনই ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যানদের অপসারণ করা হচ্ছে না,যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সোমবার ১৯ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি । হাসান আরিফ বলেন,‘ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কি রকম আছে,যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোন ...
Read More »দেশের উপজেলা ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
দেশের ৪৯৩টি উপজেলা পরিষদ ও ৬১ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চেয়ারম্যানদের অপসারণ ও মৃত্যুর কারণে চেয়ারম্যানের মোট শূন্য পদ ধরে ৪৯৪টি পদে প্রশাসক নিয়োগ দেয়া হলো। এদিকে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ওই পদ শূন্য ঘোষণা করে সেই পদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। ...
Read More »উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প থাকবে না : পরিকল্পনা উপদেষ্টা
রাজনৈতিক সরকারের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, নতুন যে প্রজেক্টগুলো আসবে সেগুলো একনেকে যাওয়ার আগে আপনাদের বিচার বিবেচনা করে দেখতে হবে। সোমবার ১৯ আগস্ট সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন,‘ মূল্যস্ফীতি এখন অনেক বেশি। ‘ আমাদের খরচ কমাতে হবে। প্রকল্প ...
Read More »রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করে হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে ...
Read More »নতুন ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন, ৮ জনের পুনর্বণ্টন
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিকেলে বঙ্গভবনে চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ...
Read More »নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের ফোন, সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগস্ট) এক্স পোস্টে নরেন্দ্র মোদি এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূস টেলিফোন কলে মতবিনিময় করেছেন। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি। ...
Read More »সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার
সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ন্যাশনাল ...
Read More »অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টা শপথ নেবেন আজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ শুক্রবার আরও চারজন শপথ নেবেন। বঙ্গভবনে এদিন বিকালে এই শপথ অনুষ্ঠানের সূচি রয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। তারা হলেন-অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিডিআর ডিজি লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান। প্রেসিডেন্টের দৈনিক কর্মসূচি ...
Read More »১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর হয়। এর আগে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ...
Read More »১৫ আগস্টের ছুটি বাতিল
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। উপরের নির্দেশনা পেলে মঙ্গলবারই (১৩ আগস্ট) ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur