ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো.রমজান আলীর পরিবারের সাথে সাক্ষাতকালে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একথা বলেন। উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিলো, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক ...
Read More »সরকার পতনের একমাস: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ
শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগ সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর করবেন সমন্বয়করা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ...
Read More »অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে: রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যা ও অপরাধের বিচার করতে হবে। ৪ সেপ্টেম্বর বুধবার শাহবাগে পিজি হাসপাতালের পাশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে ...
Read More »বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে কঠোর পদক্ষেপের ঘোষণা
দেশের বিমানবন্দরগুলোতে অকারণে লাগেজ খোলাসহ প্রবাসীদের সঙ্গে যেকোনো ধরনের হয়রানিমূলক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রবাসীদের অধিকতর সেবা নিশ্চিতের অনুরোধ জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের সব বিমানবন্দরের কাস্টমস শাখার জন্য নতুন এ নির্দেশনা জারি করেছে এনবিআর। এতে দেশের সব বিমানবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রবাসীদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া ...
Read More »আজ সচিবদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো দ্রুত স্বাভাবিক ধারায় আনার বিষয়ে পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। সরকারের সব সচিবকে নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকাল ১১ টায় নিজ কার্যালয়ে ড.ইউনূস বৈঠকটি করবেন বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে।১ সেপ্টেম্বর রোববার এ সংক্রান্ত চিঠি প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে ...
Read More »দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না : প্রাণিসম্পদ উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা জানান। এসময় বিদেশ থেকে মাংস আমদানি করা হবে কি না সে বিষয়েও কথা বলেন উপদেষ্টা। ফরিদা ...
Read More »সব রেকর্ড ছাড়িয়ে খেলাপি ঋণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। যা মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। খাত সংশ্লিষ্টরা জানান, জালিয়াতির মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত আসছে না। অন্যদিকে সরকার পতনের পর এরই মধ্যে আওয়ামী লীগ ঘরানার বেশিরভাগ ব্যবসায়ী পালিয়েছেন। এতে ...
Read More »শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে আজ রাতেই যৌথ অভিযান
পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার রাতেই সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। ২ সেপ্টেম্বর সোমবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে ...
Read More »বন্যায় মৃত্যু বেড়ে ৬৭
দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত ১৮ শিশুসহ ৬৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫১ লাখের বেশি মানুষ। ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নিহতদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন এবং শিশু ১৮ জন। জেলাভিত্তিক মৃত্যু কুমিল্লায় ১৭ জন, ফেনীতে ২৬ জন, চট্টগ্রামে ছয়জন, নোয়াখালীতে ১১ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষ্মীপুর একজন, কক্সবাজারে ...
Read More »সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ
সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার এক মাস না যেতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নিলো অন্তর্বর্তী সরকার। ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur