গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (প্রেস শাখা) উপ-সচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে ৮ সদস্য কমিটি গঠন করা হয়েছে। ...
Read More »জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি : তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো.নাহিদ ইসলাম বলেছেন,‘ জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এ অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের কোনো সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। ’ সোমবার ৭ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ ...
Read More »তিন পার্বত্য জেলা ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা
তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট তিন জেলা প্রশাসনের জারি করা এক নির্দেশনা থেকে এ নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী, আপাতত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। অবশ্য, কী কারণে এ ভ্রমণ নিষেধাজ্ঞা, তা পুরোপুরি স্পষ্ট করা হয়নি। তবে একাধিক ...
Read More »তিন মাস পর নির্বাচনের সময়সীমা নির্ধারণ হবে: মাহফুজ আলম
তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মাহফুজ বলেন, তিন মাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের ...
Read More »আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। আজ শনিবার (৫ অক্টোবর) থেকে বৈঠক শুরু হবে। এদিন দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির হয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ...
Read More »সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী আর নেই। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ...
Read More »ড. ইউনূসের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত (ওয়ান টু ওয়ান) বৈঠক করেছেন সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার ৪ অক্টোবর বিকেলে আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছানোর পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সময় ড. ইউনূস বলেন,‘ ঢাকায় তার পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব ...
Read More »মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায়
ঢাকা সফরে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকায় এলেন। শুক্রবার দুপুর ২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরআগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন। ...
Read More »টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম
‘বয়স ২৬ বছরেরও কম। তবে এই বয়সেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিকে মসনদ থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য। সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি। দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন।’ নাহিদ ইসলাম সম্পর্কে ওয়েবসাইটে এভাবেই বর্ণনা করেছে ...
Read More »প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর। বাংলাদেশে মিশরের রাষ্টদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন। আজ ৩ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur