Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

মানবাধিকার লঙ্ঘনকারী কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না: সেনাপ্রধান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ প্রমাণ হলে তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তাদের এ বিষয়ে অবহিত করেন সেনাপ্রধান। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...

Read More »

সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন না নিষিদ্ধ সংগঠনের কর্মীরা

প্রজাতন্ত্রের কর্মে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব সংগঠনের যেসব সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন তাদেরও বাদ দেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন ...

Read More »

বন-বনভূমি ও ডলফিন সংরক্ষণে সবাইকে পরিবেশ উপদেষ্টার এগিয়ে আসার আহ্বান

rezwana-

বন-বনভূমি ও ডলফিন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,‘ বন রক্ষায় বন কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কাজের গতি বাড়াতে হবে এবং যেকোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে ।’ বৃহস্পতিবার ২৪ অক্টোবর বন ভবনে ‘নদীর প্রাণ ডলফিন-শুশুক,নিরাপদে বেঁচে থাকুক’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৪ উপলক্ষে এক বিশেষ আলোচনায় প্রধান অতিথির ...

Read More »

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর

job

বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করেছে সরকার। আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,উপদেষ্টা পরিষদের ...

Read More »

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

govt

হত্যা, ক্যাম্পাসে নির্যাতন, সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১)-এ দেওয়া ক্ষমতাবলে সংগঠনটিকে নিষিদ্ধ করল সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা- ২। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ...

Read More »

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে জাতীয় ঐক্যের ডাক

বিদ্যমান সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেওয়া ...

Read More »

ম খা আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মহিউদ্দিন খান আলমগীরসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির। আসামিদের বিরুদ্ধে এজাহারে পরস্পর যোগসাজশে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। ম খা আলমগীর ছাড়া অন্য আসামিরা হলেন, আর সি এল প্লাস্টিক ...

Read More »

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

press

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ২৩ অক্টোবর দুপুরে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টার বক্তব্যে সরকার একমত পোষণ করেছে, তাহলে পরবর্তী ধাপ হিসেবে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন,‘এখন পর্যন্ত আমরা বলতে পারি যে ...

Read More »

ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,‘জেলেদেরকে যদি সুদমুক্ত ঋণ দিতে নাও পারি,তাহলে স্বল্প সুদে যাতে ঋণ দেয়া হয় সেই ব্যবস্থা করা হবে। তবে কাজগুলো করতে আমাদের সময় দিতে হবে। ‘ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ। যে জেলায় ইলিশ উৎপাদন হয়,ওই জেলার মানুষ গরিব হতে পারে না। তিনি ...

Read More »

চাঁদপুর নয় ইলিশের বাড়ি হবে ভোলা : উপদেষ্টা ফরিদা আখতার

চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আজ থেকে ইলিশের বাড়ি ভোলা। ইলিশের বাড়ি কোথাও হতে পারবে না, এটি ভোলায়ই হবে। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে ভোলার শিবপুরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এক সচেতনতা সভায় এসব কথা বলেন প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, ইলিশ সম্পদকে রক্ষা করতে পারলে ভোলায় মানুষ কখনই গরিব থাকবে ...

Read More »