বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সালমান এফ রহমান তার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরকারি খাতের উন্নয়নে নতুন গতিবেগের সঞ্চার ...
Read More »কারাগারে প্রদর্শিত আলোকচিত্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রদর্শিত আলোকচিত্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার(৫নভেম্বর) বিকেলে তিনি এ পরিদর্শন করেন। ঐতিহ্যবাহী এ কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সংগ্রামী জীবনের ওপর চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শন করা হয়। সংগ্রাম জীবনগাঁথা শিরোনামে এ প্রদর্শনের আয়োজন করে জার্নি নামের একটি সংগঠন। এতে সহায়তা করে জেল কর্তৃপক্ষ। বিকেল ৩টা ২০ মিনিটে শেখ হাসিনা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। এ ...
Read More »‘২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ’
সমবায় আন্দোলনকে জোরদার করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্ন পূরণে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ শনিবার (৫ নভেম্ব) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন এবং জাতীয় ...
Read More »বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল সাতটার দিকে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। ...
Read More »মিরাজের বাড়ি তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের এই মুহূর্তের মহানায়ক মেহেদী হাসান মিরাজ। তবে পারিবারিক অবস্থা স্বচ্ছল নয়। অটোচালক বাবা খুলনা মহানগরের খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন সবাইকে নিয়ে। এমন এক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদকে খুলনার জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। ...
Read More »‘যুবসমাজকে সন্ত্রাসবাদ ও মাদকাসক্তি থেকে বিরত থাকতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ ও মাদকাসক্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর ওসমানী মিলনায়তনে মঙ্গলবার(১ নভেম্বর)জাতীয় যুব দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না আমাদের দেশের যুবসমাজ বিপথে চলে যাক। আর বাবা-মায়ের জন্য দুঃখের কারণ হোক। যেমন মাদকাসক্তি, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, জঙ্গিবাদ এসব থেকে যুবসমাজকে বিরত থাকতে হবে। কারণ ...
Read More »ঘরের বায়ুদূষণে প্রতিবছর দেশে ৮ হাজার ৫শ’ শিশুর মৃত্যু হয়
ঘরের ভেতরের বায়ুদূষণ, বিশেষত রান্নার কাজে বাড়িতে ব্যবহৃত কাঠ বা গোবর পোড়ানো চুলার কারণে সৃষ্ট বায়ুদূষণে বাংলাদেশে প্রতি বছর সাড়ে আট হাজার শিশুর মৃত্যু হয়। জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ইউএনবির এক খবরে এ কথা বলা হয়েছে। ‘ক্লিয়ার দ্য এয়ার অব চিলড্রেন: দ্য ইমপ্যাক্ট অব এয়ার পলুশন অন চিলড্রেন’ শীর্ষক ইউনিসেফ ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির ভেতরে ...
Read More »`২০৪১ সালের মধ্যে উন্নত দেশ উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে যুগোপযোগী করার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, পর্যাপ্ত রাজস্ব আহরণের মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। তিনি বলেন, আয়কর মেলার মাধ্যমে দেশের রাজস্ব আহরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী আয়কর মেলা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে আজ এ কথা বলেন। শেখ ...
Read More »আপিল বিভাগে মাহমুদুর রহমানের জামিন বহাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা আর মাহমুদুর রহমানের ...
Read More »বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় : প্রধানমন্ত্রীর অভিনন্দন
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার(৩০ অক্টোবর) বাংলাদেশ ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় করায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টকে সকলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur