প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ কখনই সশস্ত্র বাহিনীকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি, বরং বরাবরই চেয়েছে একে একটি শক্তিশালী, সুশৃংখল এবং মর্যাদাপূর্ণ বাহিনী হিসেবে গড়ে তুলতে। শেখ হাসিনা বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সশস্ত্র বাহিনীকে কখনও আমাদের ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি। …বরং চেয়েছি শান্তি ও নিরাপত্তা স্থাপন করে একে একটি সুন্দর সংগঠন হিসেবে ...
Read More »আজ দুর্নীতি দমন কমিশনের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী
আজ সোমবার (২১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী । এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কমিশন। কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুসারে ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার সকাল সারে ৯টায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও ...
Read More »আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী
চাঁদপুরের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবো, বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।’ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি সরাসরি গণমানুষের সাথে ভিডিও কনফারেন্সে ...
Read More »‘জলবায়ু পরিবর্তনে ঐক্যবদ্ধ সহযোগিতার হাত প্রসারিত করতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনে বর্তমান হুমকির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। মঙ্গলবার মরক্কোর স্থানীয় সময় রাত সোয়া দশটায় (বাংলাদেশের সময় রাত সোয়া চারটা) মারাকাশ জলবায়ু সম্মেলনের হাইলেভেল সেগমেন্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সকালে উচ্চপর্যায়ের আলোচনা সভার উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে প্রবেশের আগে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা সনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী ...
Read More »বিজিবির নতুন মহপরিচালকের দায়িত্ব গ্রহণ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন। বুধবার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত মহাপরিচালক সকালে পিলখানায় এসে পৌঁছালে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ...
Read More »বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানেরা আজ মরক্কোর রাজকীয় শহর মারাক্কাসে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগ দিয়েছেন। মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের আমন্ত্রণে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানেরা তিনদিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন পর্বে স্ব-স্ব দেশের পক্ষে নীতি নির্ধারণী বক্তব্য দেবেন। উন্নত দেশের অতিমাত্রায় কার্বন নি:সরণের ফলে গ্রীন হাউজ ইফেক্টে সৃষ্ট বৈশ্বিক জলবায়ুর হুমকি মোকাবেলায় করণীয় নির্ধারণে নিজস্ব ...
Read More »সবচেয়ে উজ্জ্বল চাঁদের দেখা মিললো ৬৮ বছর পর
৬৮ বছরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল চাঁদ। ইংরেজিতে যা সুপারমুন হিসেবে পরিচিত। গতকাল সোমবার রাতে যাঁরা চাঁদের এই রূপ দেখেছেন, শিগগিরই হয়তো তাঁরা তা ভুলবেন না। চাঁদের এ রকম উজ্জ্বলতম রূপ শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। আবার দেখা যাবে ১৮ বছর পর, ২০৩৪ সালের ২৫ নভেম্বর। সুপারমুন দেখতে নানা আয়োজন ছিল রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চাঁদ ...
Read More »ডায়বেটিসমুক্ত দেশ গঠনে গণসচেতনতা সৃষ্টি করতে রাষ্ট্রপতির আহবান
ডায়বেটিসমুক্ত দেশ গড়তে ও এ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি দেশের গণমাধ্যমসহ অন্যান্য আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ১৪ নভেম্বর (সোমবার) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এ দিবস পালন করা হবে। ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস ...
Read More »এ দেশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। জঙ্গি ও সন্ত্রাসকে আমরা কোনোদিন প্রশ্রয় দেব না। এ দেশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। শনিবার (১২ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়ের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ হাসিনা ...
Read More »আজ প্রধানমন্ত্রীর জঙ্গিবিরোধী ভিডিও কনফারেন্স
উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার(১২ নভেম্বর) জয়পুরহাট জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় একসঙ্গে ভিডিও কনফারেন্সিং করবেন। শুক্রবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আব্দুর রহিম এ তথ্য জানান। খবর বাসস এর। জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ ভিডিও কনফারেন্সিং সমাবেশের আয়োজন করা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur