Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়। ১২ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা ...

Read More »

হজের প্রাক নিবন্ধন কার্যক্রম ১৫ জানুয়ারি থেকে শুরু

আগামী ১৫ জানুয়ারি থেকে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর উত্তরার আশকোনায় হজ প্রশিক্ষণার্থীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সম ০৪ : ৪০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার ডিএইচ

Read More »

ওষুধ নীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

ওষুধ শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণে জাতীয় ওষুধ নীতি ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার(১৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১২২টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হয়। তাই ওষুধের মান নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। ওষুধ নীতি প্রণয়নের পর ১১ বছর পার হয়েছে। এ সময়ে অনেক ...

Read More »

বৃটিশ বাণিজ্য দূত রোশনারা আলী ঢাকায়

বৃটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রোশনারা আলী এক সরকারি সফরে ঢাকায় রয়েছেন। তিনি বাংলাদেশের সঙ্গে বৃটেনের বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তার এই সফরে। বৃটেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ। ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই রোশনারা আলীর ...

Read More »

তথ্য প্রযুক্তি ব্যাংকের দক্ষতা ও মুনাফা বাড়াচ্ছে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) কারণে দেশে প্রথাগত ব্যাংকিং মাধ্যমের লেনদেনকে ছাড়িয়ে গেছে অনলাইনভিত্তিক লেনদেন। এর ফলে ব্যাংক খাতের সামগ্রিক কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ছে, অন্যদিকে খাতটির মুনাফা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ভুল লেনদেনের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি বাড়াতেও আইসিটির ব্যবহার অপরিহার্য হয়ে উঠছে। এমন মতামত উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায়। ‘ব্যাংকের ব্যবসা ও মুনাফা বৃদ্ধিতে আইসিটির ...

Read More »

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার(১৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর বঙ্গভবনের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় প্রধান ভূমিকা পালন ...

Read More »

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিপদের বন্ধু : রাষ্ট্রপতি

বাংলাদেশের

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণের আস্থার প্রতীক এবং বিপদের বন্ধু। এ অধিদপ্তরের নিবেদিত কর্মীদের তাৎক্ষণিক উপস্থিতি বিপদগ্রস্ত মানুষের মাঝে আশার সঞ্চার করে এবং জনমনে স্বস্তি ফিরে আসে।’ রোববার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগসহ যে-কোনো দুর্ঘটনায় ...

Read More »

গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা শিগগিরই আসছে

সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা শিগগিরই আসছে। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে হিসাব চূড়ান্ত করেছে। সে অনুযায়ী আবাসিক খাতে ২ চুলার জন্য ১ হাজার এবং ১ চুলার জন্য ৮০০ টাকা দিতে হতে পারে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম হতে পারে প্রতি ঘনমিটার ৪০ টাকা। বর্তমানে আবাসিকে ২ চুলার জন্য ৬৫০ ও ১ চুলার জন্য ৬০০ টাকা ...

Read More »

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

Bijoy

আজ মহান বিজয় দিবস। এ দিনটি জাতির জন্য পরম গৌরবের। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের ...

Read More »

শেষ বিচার তো আল্লাহ করবেন : প্রধানমন্ত্রী

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন ও জঙ্গিবাদ এবং সন্ত্রাসবিরোধী সরকারের কর্মকান্ডে ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেছেন, ‘শেষ বিচার তো তিনি আল্লাহ করবেন। কাজেই এভাবে মানুষকে উজ্জীবিত করতে হবে ও সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী ভূমিকা প্রত্যেককে পালনে সচেষ্ট হতে হবে।’ তিনি বলেন, ‘ধর্মের প্রকৃত শিক্ষাটাই সবার আগে শিখতে হবে, সেটাই পালন করতে হবে। সেটাই ...

Read More »