ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে। সুন্দরবনের কাছে বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ডাকা বৃহস্পতিবারের(২৬ জানুয়ারি) এ হরতালকে সুন্দরবনকে বাঁচানোর হরতাল বলেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। রামপালবিরোধী এ হরতালে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও সমর্থন চেয়েছেন তিনি। বৃহস্পতিবারের হরতাল সম্পর্কে তিনি বলেন, বন বাঁচানোর ...
Read More »ঘরের শত্রুই বিভীষণ : প্রধানমন্ত্রী
জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ মূল শক্তি। জনগণের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সপ্তাহ ২০১৭ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মিথ্যা কথা বলে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কোমলমতি শিশুদের এখান থেকে ফিরিয়ে আনতে হবে। হলি আর্টিজানে ...
Read More »‘শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলায় মনোযোগ দিতে হবে’
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়ও মনোনিবেশের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের সন্ত্রাস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়ও মনোযোগ দিতে হবে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ...
Read More »৯ লাখ শিক্ষককে প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে টিচার্স পোর্টালে ২০২১ সালের মধ্যে প্রায় ৯ লাখ শিক্ষককে সম্পৃক্ত করার পরিকল্পনা করেছে সরকার। স্কুল শিক্ষকদের সমন্বয়ে ‘টিচার্স পোর্টাল’ নামে এ পোর্টালটি ইতিমধ্যে প্রায় দেড় লাখ শিক্ষককে নিয়ে গড়ে তোলা হয়েছে। যেখানে প্রায় ৮০ হাজার শিক্ষা উপকরণ সম্পৃক্ত রয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘ডিজিটাল লিডারস’ পলিসি মিটিং অন ...
Read More »রোববার সংসদের শীতকালীন অধিবেশন শুরু
চলমান দশম জাতীয় সংসদের ১৪তম ও শীতকালীন অধিবেশন আগামীকাল রোববার (২২ জানুয়ারি) শুরু হবে। এদিন বিকেল ৪টায় অধিবেশন বসবে। সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। এজন্য এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হয়। বছরের এ অধিবেশন কয়দিন ...
Read More »মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি এখন অনলাইনে
মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি অনলাইনে উন্মুক্ত করেছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ । ছবিগুলো স্টক ফটোগ্রাফি আর্কাইভ- ম্যাগনাম, গেটি, এপি, হুলটন, ব্যাটম্যান, ম্যাজরিটি ওর্য়াল্ড সহ বিভিন্ন ফটোগ্রাফারের ব্যাক্তিগত আর্কাইভ থেকে সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি ) মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের পরিচালক সাব্বির হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মুক্তিযুদ্ধে দেশি-বিদেশি ফটোগ্রাফার ও বিভিন্ন সংবাদ সংস্থা হাজারো এ ছবি মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত সাক্ষী। পাকিস্তানিদের সংঘটিত ...
Read More »দুই ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়েছে। এর একটি ‘জন নিরাপত্তা বিভাগ’, অপরটি ‘সুরক্ষা সেবা বিভাগ’। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এখন দুই বিভাগে দুজন সচিব নিয়োগ দেয়া হবে। ...
Read More »আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে : প্রধান বিচারপতি
আদালতে ভাংচুরের ঘটনাকে ন্যক্কারজনক অভিহিত করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারছি না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে নতুন আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনাদের কাজ অপরাধীদের রক্ষা করা নয়। আপনাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা ...
Read More »‘সার্ক এখনো জীবিত’
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যকারিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্কের একটা সম্মেলন স্থগিত হয়েছে এতে আশঙ্কার কোনো কারণ নেই। আমি মনে করি সার্কের কার্যকারিতা শেষ হয়ে যায়নি। এখনো যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। সার্ক এখনো জীবিত। (SAARC is very much alive)।’ সুইজারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দাভোসে কংগ্রেস সেন্টারে ৪৭তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের “Harnessing Regional ...
Read More »পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে (ইওয়াই-০৭৩) সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ৬ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৬ মিনিট) জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি শামীম আহসানসহ সুইজারল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur