Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

এখন শুধু রায় শোনা ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা

আইনি প্রক্রিয়ার প্রায় সব ধাপ শেষ। এখন রইলো বাকি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টি। নিয়ম অনুসারে এ ধাপ শেষ হয়ে গেলে ফাঁসির দড়িতে ঝুলতে হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন জঙ্গিকে। অন্য দু’জন হচ্ছেন- শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। কারা সূত্রমতে, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি ...

Read More »

যেকোনো প্রান্তে ঘরবাড়ি স্থাপনা করলেই সরকার অনুমোদন নিতে হবে

দেশের যেকোনো প্রান্তে ভূমির ওপর ঘরবাড়ি বা স্থায়ী কোনো স্থাপনা করলেই সরকার মনোনীত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। যেখানে কর্তৃপক্ষ নেই সেখানে কর্তৃপক্ষ নির্ধারণ করা হবে। এ আইন অমান্য করলে পাঁচ বছরের জেল এবং ৫০ লাখ টাকা জরিমানা দিতে হবে। এ ধরনের বিধান রেখে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ ...

Read More »

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশুদিবস হিসেবে উদযাপন

Shiek Mojib

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী । শুক্রবার (১৭ মার্চ) বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শেখবাড়িতে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বাঙালি মহানায়ক।এই দিনটিকে জাতীয় শিশুদিবস হিসেবে উদযাপন করা হয়। নিভৃত গ্রাম টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শিশু শেখ মুজিবই এক দিন বাংলাদেশের স্বাধীনতা এনে দেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে তিনি বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে ...

Read More »

‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে’

বাংলাদেশের

শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক বাণীতে এ আহবান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে তিনি এ মহান নেতার স্মৃতির প্রতি ...

Read More »

কড়াইল বস্তির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট (ভিডিও)

agun00

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তবে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। ভোর ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর আগে বুধবার(১৫ মার্চ) মধ্যরাত ২টা ৫৫ মিনিটে কড়াইল বস্তিতে এ ঘটনা ঘটে। আগুনে এ পর্যন্ত কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ...

Read More »

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ অভিযান

police oparashon

সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার প্রেমতলায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ অভিযান শুরু হয়েছে। অভিযানে অংশ নিতে বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে এসে পৌঁছে সোয়াতের বিশেষ টিমের সদস্যরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ছয়টা ১০ মিনিটে বিকট শব্দ শোনা যায় রাতভর ঘিরে রাখা ‘ছায়ানীড়’ নামের ওই দোতলা বাড়িতে। এরপর ছয়টা ২০ মিনিটে গুলি ছুড়তে ছুড়তে অভিযান শুরু করে ...

Read More »

৭ এপ্রিল সরকারি সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

Hasina-PM-smile

৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ১০ এপ্রিল পর্যন্ত ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। ৮ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আসন্ন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ...

Read More »

দেশের একটি মানুষও গৃহহীন ও ভূমিহারা থাকবে না : প্রধানমন্ত্রী

Hasina-Nari

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন ও ভূমিহারা থাকবে না। আর সেই লক্ষ্যে প্রশাসনকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং ১৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনশেষে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ...

Read More »

‘বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য-সবার সঙ্গে বন্ধুত্ব, শত্রুতা নয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাই না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য-সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। কিন্তু কেউ যদি আক্রমণ করে তাহলে সেই আক্রমণের সমুচিত জবাব দেয়ার জন্য আমাদের প্রস্তুতি সবসময় থাকবে। রোববার(১২ মার্চ) দুপুর ১২টার চট্টগ্রামের পতেঙ্গায় সাবমেরিন ‘জয়যাত্রা’ ও ‘নবযাত্রা’ কমিশন প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবমেরিনের প্রথম ক্রুদের অভিনন্দন জানিয়ে ...

Read More »

এক সময় পাটের শাড়ি না হলে বিয়েই হতো না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার পরনের শাড়ি ও হাতের ব্যাগ দুটোই পাটের তৈরি। বাংলাদেশে এমন এক সময় ছিল যখন পাটের শাড়ি না হলে বিয়েই হতো না। এখন পাট দিয়ে ফার্নিচার পর্যন্ত তৈরি হচ্ছে। এছাড়া পাট দিয়ে দামি স্যুটের কাপড় তৈরি হচ্ছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের বৃহস্পতিবার পাট দিবসের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ...

Read More »