প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১১ এপ্রিল ) বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ ভারতে সফরের মধ্য দিয়ে সে দেশের সঙ্গে সম্পর্ক আরও স-ুসংহত হয়েছে। বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক তাৎপর্য বহন করে। বর্তমানে তা’ এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। সামগ্রিকভাবে এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন গতির সঞ্চার হয়েছে।’ ভারত সফর শেষ করে ...
Read More »বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি নিতে যাচ্ছে ফেসবুক
নারীর প্রতি সহিংসতা রোধ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। নারীর প্রতি সহিংসতা রোধে পোস্ট বা ভিডিও সরানো হবে জানিয়ে তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা ভিডিও’র ...
Read More »প্রাণভিক্ষা নাকচ : চলছে ফাঁসি কার্যকরের প্রস্তুতি
জঙ্গি সংগঠন হারকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার দুই সহযোগীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করেছেন জানিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাবিধি অনুযায়ী তাদের দণ্ড কার্যকরের প্রস্তুতি চলছে। এই তিনজনের মধ্যে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দেলোয়ার হোসেন ওরফে রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে। তবে ...
Read More »মোদির যে বক্তব্য শুনে কাঁদলেন প্রধানমন্ত্রী
পাশে দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে উঠে আসছে ১৯৭১ সাল, বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ড। আর সেসব অতীতের কথা শুনে আসনে বসেই চোখের জল মুছলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে নিহত ১,৬৬১ জন ভারতীয় সৈন্যকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননা প্রদান শেষে নরেন্দ্র মোদির বক্তব্যের সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাষণে মোদি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের ১৬ সদস্যকে ...
Read More »নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে মোদির উষ্ণ অভ্যর্থনা
চারদিনের দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচি নির্ধারিত না থাকলেও সৌহার্দ্যের নজির দেখিয়ে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৯৭ ভিভিআইপি ফ্লাইটটি শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ০২ মিনিটে (বাংলাদেশ সময় ১২টা ৩২ মিনিট) নয়াদিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করে। ফ্লাইট থেকে নামার পর প্রধানমন্ত্রীকে ফুল ...
Read More »চারদিনের ভারত সফরে দিল্লির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
শুক্রবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে রওনা হন তিনি। দুপুর ১২টায় দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর স্টেশন পালামে পৌঁছাবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভারীশিল্প ও সরকারি প্রতিষ্ঠানবিষয়ক মন্ত্রী বাবুল সুপ্রিয় অভ্যর্থনা জানাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর রাষ্ট্রপতি ভবন ‘রাইসিনা হিলে’র উদ্দেশে ...
Read More »‘যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, তাদের কোনো ধর্ম নেই’
ইসলাম শান্তির ধর্ম এখানে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে পবিত্র মক্কা শরিফ ও মসজিদে নববীর দুই খতিব যে বক্তব্য দিয়েছেন, তা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, তাদের কোনো ধর্ম নেই। জঙ্গিবাদই তাদের ধর্ম, যারা ইসলামকে হেয় করতে চায়, তাদের সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে হবে।’ তিনি বলেছেন, সন্ত্রাস ও ...
Read More »ধর্মীয় উপাসনালয়ের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ তিনগুণ বৃদ্ধি
জনস্বার্থে ধর্মীয় উপাসনালয়ের জমি অধিগ্রহণের বিধান রেখে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে খসড়া আইন অনুযায়ী জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করা হচ্ছে। মন্ত্রিসভা ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’ অনুমোদন দিয়েছে। নীতিমালা অনুযায়ী, চলচ্চিত্রে সরাসরি কোনো ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না। পাশাপাশি ঢাকা থেকে খুলনা হয়ে কলকাতা রুটে নতুন বাস সেবা ...
Read More »আরও ২৮ ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ
আরও ২৮টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন) স্টোরাইড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে সোমবার (০৩ এপ্রিল) রায় ঘোষণা করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া ২৮টি ওষুধ কোম্পানি হচ্ছে- অ্যামিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এজটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ...
Read More »‘সায়মা ওয়াজেদ থেকে শিখেছি অটিজম সঙ্কটের গভীরতা’
‘সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে কথা বলে বলে শিখেছি অটিজম সঙ্কটের গভীরতার দিকগুলো। আর তার ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিচ্ছি।’ ‘জাতিসংঘে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে সায়মা। আর তা গৃহীতও হয়। দেশেও এক সময় অটিজম নিয়ে সাধারণ মানুষের সচেতনতা ছিলো না, যা এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে।’ কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০১৭ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur