আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। আর্থিকভাবে অসচ্ছল,সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে দেশে পঞ্চম বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। ...
Read More »বিশ্ব এখন তিনটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে : ঢাকায় ক্যামেরন
ঢাকা সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বিশ্ব এখন তিনটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এগুলো হলো— উন্নত গণতন্ত্র অর্জন, দুর্নীতি দমন এবং জঙ্গিবাদ মোকাবেলা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ‘২০১৭ সালের বৈশ্বিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ...
Read More »জাতীয় সংসদে কোরাম গণনায় শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতি
আগামী বাজেট অধিবেশন থেকে জাতীয় সংসদ অধিবেশনে কোরাম গণনার ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে। এজন্য নতুন অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে দু’টি দরপত্রও আহবান করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল পদ্ধতি চালু হলে সংসদ সদস্যরা তাদের পরিচয়পত্র নির্দিষ্ট মেশিনে পাঞ্চ করে সংসদে প্রবেশ করবেন। ফলে স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হুইপসহ সংশ্লিষ্টরা সহজেই জানতে পারবেন কতজন সদস্য ...
Read More »ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকায়
ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার রাত ১১টার দিকে ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যামেরনকে স্বাগত জানান। এ সময় ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একদিনেরও কম সময়ের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সাবেক এই ...
Read More »‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ধাবমান’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ধাবমান। দেশের এ অভিযাত্রাকে আরো বেগবান এবং টেকসই করার জন্য বিজ্ঞান মনস্কতার প্রসার অত্যাবশ্যক। মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল ২৬ এপ্রিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্তি। আবদুল হামিদ বলেন, বিজ্ঞানমনস্কতা সৃষ্টির ...
Read More »আঞ্চলিক সহযোগিতায় শেখ হাসিনার নেতৃত্ব চান ভুটানের সাবেক রাজা
এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক। রাজা অন্যান্য ক্ষেত্রেও আরো সমৃদ্ধির জন্য তাঁর (শেখ হাসিনা) নেতৃত্ব কামনা করেন। তিনি বলেন, ‘এই অঞ্চলের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রয়োজন রয়েছে। বিদ্যুৎ খাত, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং পানি ব্যবস্থাপনার মতো খাতে এই সহযোগিতা এ অঞ্চলের জনগণের ভাগ্যোন্নয়নে সহায়ক হবে। ...
Read More »অটিজম বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভুটানে প্রধানমন্ত্রী
অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিটে ভুটানের রাজধানীতে প্যারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে রওনা হন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ...
Read More »মঙ্গলবার সরকারি সফরে ভুটানে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৮ এপ্রিল) থিম্পুর উদ্দেশে যাত্রা করবেন। ভুটানের রাজধানীর রাজকীয় অতিথিশালায় ‘অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ শীর্ষক তিনদিনের এ সম্মেলন ১৯ এপ্রিল শুরু হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, সফরকালে প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগেল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয়ও আঞ্চলিক বিষয় ...
Read More »সরকার ২৪ টাকায় ধান ৩৪ টাকায় চাল কিনবে
সচিবালয়ে রাববার (১৬ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এর সিদ্ধান্ত মতে সরকার এ বছর কৃষকের কাছ থেকে ২৪ টাকা কেজি দরে ধান, ৩৪ টাকায় চাল ও ২৮ টাকা কেজি দরে গম কিনবে সরকার। গেলো বছর সরকার ধান কিনেছিল ২৩ টাকা এবং চাল ৩২ টাকা দরে। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এ ...
Read More »কওমি দাওরা হাদীসকে মাস্টার্সের মান প্রদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে (দাওরায়ে হাদীস) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করেছে সরকার। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীকে চেয়ারম্যান করে একটি কমিটিও গঠন করে দিয়েছে সরকার। দুই দিন আগে প্রধানমন্ত্রীর ঘোষণা আসার পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur