প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতে সফরকালে বাংলাদেশের সঙ্গে সেই দেশের যে সমস্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার সবগুলোর শিরোনাম ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো চুক্তি/সমঝোতা স্মারকই দেশের স্বার্থবিরোধী নয়। তাই ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি সম্পাদিত হয়েছে-এই ধরনের বিবৃতি সম্পূর্ণ অসত্য, মনগড়া, অবিবেচনাপ্রসূত এবং বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। বুধবার (৩ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য ...
Read More »‘আড়াই লাখ গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে’
আড়াই লাখ গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্য রেখে আশ্রয়ন প্রকল্পের সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২ এপ্রিল ) শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, বর্তমানে ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ন-২ শীর্ষক প্রকল্পটি ২ হাজার ২০৪ কোটি ১৯ লাখ ...
Read More »জাতীয় গ্রিড লাইনের টাওয়ার ভেঙে বিদ্যুৎ বিপর্যয়
২০১৪ সালের ১ নভেম্বরের পর গত সোমবার দিবাগত রাত ও গতকাল মঙ্গলবার সকালের দুই দফা বিপর্যয়ে জাতীয় বিদ্যুৎ গ্রিড আবারও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। এ কারণে নাজুক বিদ্যুৎ পরিস্থিতি প্রকট হয়ে উঠছে। জাতীয় গ্রিডের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী দুটি লাইনে এই বিপর্যয়ের কারণে দেশের প্রায় অর্ধেক এলাকায় অন্ধকার নেমে আসে। প্রথম দফা বিপর্যয় ঘটে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ হাজার ভোল্ট লাইনে, ...
Read More »ইউএনও সচিব হবেন : চেয়ারম্যানের ক্ষমতা বাড়ছে
ইউএনও থাকছেন না মুখ্য নির্বাহী কর্মকর্তা । উপজেলা পরিষদ আইন সংশোধন হচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ক্ষমতা বাড়ছে । সংশোধন করা হচ্ছে উপজেলা পরিষদ আইন-২০১১। পরিষদকে কার্যকর ও শক্তিশালী করতে সংশোধনী আইনে বাড়ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা। পরিবর্তন আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অবস্থানে। সংশোধনী আইনে ইউএনও মুখ্য নির্বাহী কর্মকর্তা নন, সচিব হবেন। সাচিবিক দায়িত্ব পালন করবেন উপজেলা চেয়ারম্যানদের ...
Read More »‘চিন্তা করবেন না, আপনাদের পাশে আছি’
সুনামগঞ্জে হাওরবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চিন্তা করবেন না। সব সময় আপনাদের পাশে আছি।’ আজ রোববার সকাল ১০টার পরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রী হাওরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের খবর প্রতিনিয়ত রাখছি। মন্ত্রী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য কাজ ...
Read More »মাংসের দাম বাড়িয়ে বিপাকে ব্যবসায়ীরা
ঢাকায় ছয় দিন মাংস বিক্রি বন্ধ রেখে ধর্মঘট পালন শেষে হুট করেই কেজিপ্রতি মাংসের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। তবে সেই মূল্যবৃদ্ধিই এখন তাদের জন্য বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। মানুষ গরুর মাংস খাওয়া কমিয়ে দিয়েছে। বিক্রি কমে যাওয়ায় বাধ্য হয়ে অনেক ব্যবসায়ীকে মাংসের দোকান বন্ধ করে দিতে হচ্ছে। মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীদের তথ্য মতে, বিভিন্ন দাবিদাওয়া ...
Read More »স্বাস্থ্যখাতে সরকারের সাফল্যের স্বীকৃতি বিশ্বব্যাপি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যখাতে সরকারের সাফল্যে আজ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। তিনি স্বাস্থ্যসেবায় অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে নিরন্তর গবেষণার উপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন। আগামীকাল (সোমবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ...
Read More »আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রার্থীদের প্রতি আরো মানবিক হতে এবং সেবার মনোভাব নিয়ে এগিয়ে এসে তাদের ভোগান্তি লাঘবে পদক্ষেপ গ্রহণের জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শুধু আইন আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব নয়। আমাদের বিচারক এবং আইনজীবীদের আরও মানবিক এবং জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’ শুক্রবার সকালে রাজধানীর ...
Read More »জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। আর্থিকভাবে অসচ্ছল,সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে দেশে পঞ্চম বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। ...
Read More »বিশ্ব এখন তিনটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে : ঢাকায় ক্যামেরন
ঢাকা সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বিশ্ব এখন তিনটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এগুলো হলো— উন্নত গণতন্ত্র অর্জন, দুর্নীতি দমন এবং জঙ্গিবাদ মোকাবেলা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ‘২০১৭ সালের বৈশ্বিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur